
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: হাওড়ার জগতবল্লভপুর বিধানসভা কেন্দ্র-এর ১৮৩ নম্বর বুথে সকাল ১১টা পর্যন্ত পড়েছে ৩৮% ভোট। শান্তিপূর্ণ পরিবেশে উৎসবের মেজাজে চলছে গণতন্ত্রের মহাপর্ব।
এরই মধ্যে ধরা পড়ল মানবিকতার এক উজ্জ্বল ছবি— এক অশক্ত বৃদ্ধা ভোটারকে নিরাপদে বুথে পৌঁছে দিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, নিরাপত্তার দায়িত্বের পাশাপাশি সহমর্মিতার এই ছবি নজর কেড়েছে ওই বুথে উপস্থিত অন্যান্য ভোটার ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের|
