Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

2 weeks ago

West Bengal Election 2026: ভোটকেন্দ্রেই রাজনৈতিক বার্তা—‘মহিষাসুররা আসে’, বিজেপিকে খোঁচা শুভশ্রীর

Subhashree Ganguly
Subhashree Ganguly

 

রন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনের আবহে রাজনৈতিক মন্তব্যে সরব হলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বুধবার সকাল সাতটা নাগাদ স্বামী রাজ চক্রবর্তী-র সঙ্গে আরবানার বুথে ভোট দেন তিনি। ভোটদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে ‘মহিষাসুরমর্দিনী’ বলে উল্লেখ করেন এবং সেই প্রসঙ্গেই বিজেপিকে কটাক্ষ করেন। তাঁর এই মন্তব্য নির্বাচনী আবহে নতুন রাজনৈতিক বার্তা বহন করছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

একুশ সালের বিধ্বংসী হারের পর থেকেই বিজেপির ‘পাখির চোখ’ ছিল ছাব্বিশের বিধানসভা ভোটের দিকে। সেই প্রেক্ষিতেই চলতিবারে বাংলায় পদ্ম ফোটাতে মরিয়া গেরুয়া শিবির একেবারে গোড়া থেকেই কোমর বেঁধে পিচে নেমে পড়েছিল। বাঙালি অস্মিতায় শান দিতে ‘মাছ টু ম্যাটিনি’ কোনও কসরতই বাদ রাখেননি তারা। মণীষীদের নাম-বাণীর ‘হোমওয়ার্কে’ যতই ভুলচুক থাকুক না কেন, বাংলার সংস্কৃতি আত্মস্থ করতে কখনও ভোটপ্রচারে এসে বিজেপির শীর্ষ নেতৃত্বরা মাছের কাঁটা বেছে খেয়েছেন তো কখনও বা আবার উত্তম কুমার থেকে শক্তি চট্টোপাধ্যায়ের শরণেও যেতে হয়েছে তাঁদের। রাম-নামের পরিবর্তে তাঁদের মুখে শোনা গিয়েছে দুর্গা-কালীর নাম। পদ্মশিবিরকে বিঁধতে এবার সেই মাতৃশক্তির কথাই মনে করিয়ে দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এদিন আরবানার বুথে স্বামী রাজ চক্রবর্তীকে পাশে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেত্রী বলেন, “প্রতিবার মা দুর্গার সঙ্গে প্রচুর মহিষাসুররা লড়াই করতে আসে, কিন্তু জয় হয় মা দুর্গারই। এবারও তাই হবে।” এহেন মন্তব্যে বিজেপিকে ‘মহিষাসুর’ বলে কটাক্ষ করে শুভশ্রী যে বঙ্গবাসীকে এক নারীর একক লড়াইয়ের কথা মনে করিয়ে দিলেন, তা বলাই বাহুল্য। আগামী চার তারিখ যে বিজেপির বিরুদ্ধে জয়লাভ হবেই, এমনটাই মত অভিনেত্রীর।

আগামী ৪মে ভোটপরীক্ষার রেজাল্ট। বাংলার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের মার্কশিটের দিকে যে এইমুহূর্তে গোটা দেশ তাকিয়ে, তা বলাই বাহুল্য। তবে নির্বাচনী মার্কশিট নিয়ে যে শুভশ্রী গঙ্গোপাধ্যায় আশাবাদী, সেটা তাঁর মন্তব্যেই স্পষ্ট। এদিকে ছাব্বিশের বিধানসভা ভোটে ফের বারাকপুর কেন্দ্রে তৃণমূলের ‘তুরুপের তাস’ রাজ চক্রবর্তী। দিন দুয়েক আগেই সংশ্লিষ্ট কেন্দ্রে রাজ-রাজত্ব ফেরাতে স্বামী রাজের হয়ে ভোটপ্রচারে গিয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেসময়ে বারাকপুরকে ‘দ্বিতীয় ঘর’ বলেও সম্বোধন করেন ভক্তদের ‘লেডি সুপারস্টার’। এবার তৃণমূল সুপ্রিমোকে ‘মহিষাসুরমর্দিনী’ আখ্যা দিয়ে বিজেপিকে ‘মহিষাসুর’ কটাক্ষ শুভশ্রীর।


You might also like!