Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Rushdi released from ventilation : ভেন্টিলেশন থেকে বের করা হয়েছে রুশদিকে, বলছেন কথাও

Rushdi released from ventilation
Rushdi released from ventilation

 

নিউ ইয়র্ক, ১৪ আগস্ট  : বিতর্কিত লেখক সলমন রুশদিকে ভেন্টিলেশন থেকে বের করা হয়েছে। তাঁর ঘনিষ্ঠরা জানিয়েছেন, তিনি এখন কথা বলতে পারছেন। এমনকী ঠাট্টাতামাশাও করছেন। তাঁর বন্ধু লেখক আতিশ তাসির টুইটে লিখেছেন রুশদিকে ভেন্টিলেশন থেকে বের করা হয়েছে। রুশদির এজেন্ট অ্যান্ড্রু উইলিও একথা জানালেও এর বিস্তারিত কিছু বলেননি।

প্রসঙ্গত, শুক্রবার গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সলমন রুশদি। তাঁর অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। হাসপাতাল সূত্রে খবর, এই হামলার কারণে তিনি একটি চোখ হারাতে পারেন। হাসপাতাল সূত্রে আরও খবর, রুশদির হাতের একটি শিরা ছিঁড়ে গিয়েছে এবং যকৃৎ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। ইরানি ফতোয়ার জেরে দুষ্কৃতী হামলায় গুরুতর জখম হয়েছিলেন বুকারজয়ী লেখক সলমন রুশদি।

শুক্রবার শতকা ইনস্টিটিউশনে ৭৫ বছর বয়সি রুশদির উপর হামলা করা হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তড়িঘড়ি খালি করে দেওয়া হয় গোটা প্রেক্ষাগৃহ। নিউ ইয়র্ক পুলিশ সূত্রে খবর, গ্রেফতার করা হয়েছে ওই হামলাকারীকে। ধৃতকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ওইদিন শতকা ইনস্টিটিউশনের একটি অনুষ্ঠানে মঞ্চে ভাষণ দিচ্ছিলেন তিনি। সেই সময় হঠাৎই একজন ছুরি নিয়ে তাঁর উপর চড়াও হয়।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…