Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

International

6 months ago

Donald Trump: আমেরিকাকে না জানিয়েই ইরানের গ্যাস ঘাঁটিতে হামলা ইজরায়েলের, ট্রাম্প

United States President Donald Trump
United States President Donald Trump

 

ওয়াশিংটন, ১৯ মার্চ : ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘সাউথ পার্স’ গ্যাস ক্ষেত্রের ওপর আর কোনও হামলা চালাবে না ইজরায়েল, এমনটাই জানালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে বিশ্বজুড়ে তেলের দাম আকাশচুম্বী হয়ে ওঠার প্রেক্ষাপটে, তিনি তেহরানকে কাতারের জ্বালানি পরিকাঠামো লক্ষ্য করে হামলা চালানো থেকে বিরত থাকার বিষয়ে সতর্কও করেছেন।

ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে ট্রাম্প জানান, "মধ্যপ্রাচ্যে যা ঘটেছে, তার জেরে ক্ষুব্ধ হয়ে ইজরায়েল ইরানের 'সাউথ পার্স গ্যাস ক্ষেত্র' নামে পরিচিত একটি প্রধান স্থাপনায় তীব্র হামলা চালিয়েছে।" তিনি আরও উল্লেখ করেন, "সমগ্র স্থাপনাটির তুলনায় অপেক্ষাকৃত ক্ষুদ্র একটি অংশই কেবল এই হামলার শিকার হয়েছে।"

আমেরিকাকে না জানিয়েই ইরানে হামলা চালিয়েছে ইজরায়েল, এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট সামাজিক মাধ্যমে লেখেন, “এই হামলাটির বিষয়ে আমেরিকার বিন্দুমাত্র কোনও ধারণা ছিল না। কাতারও কোনও ভাবেই এর সঙ্গে জড়িত ছিল না। এমন কোনও হামলা যে হতে পারে, সে বিষয়েও কাতারের কোনও ধারণা ছিল না।”

You might also like!