Breaking News
 
Chandrima Bhattacharya: ‘মহিলাদের কণ্ঠরোধ করার চেষ্টা করবেন না!’ জ্ঞানেশ বনাম চন্দ্রিমা তরজায় উত্তপ্ত কক্ষ, উত্তাল রাজনীতি Gautam Gambhir: ‘এই ট্রফি রাহুল আর ভিভিএস-এর জন্য!’ দুঃসময়ে পাশে থাকায় জয় শাহকে বিশেষ কৃতজ্ঞতা ভারত কোচের SIR : SIR-এ ব্রাত্য বৈধ ভোটাররা! কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জোরালো সওয়াল, শুনানির অপেক্ষায় দেশ Military Drill:আকাশ-বাতাস কাঁপিয়ে গর্জে উঠল মার্কিন রণতরী! কিমের ডেরার কাছে ট্রাম্পের বিরাট যুদ্ধ মহড়া, ঘনাচ্ছে বিপদের মেঘ Rahul Gandhi: সিপিএম মানেই কি বিজেপির বি-টিম? রাহুলের ‘CJP’ তত্ত্বে তোলপাড় রাজনৈতিক মহল, তুঙ্গে বিতর্ক S Jaishankar:‘যুদ্ধ নয়, চাই কূটনৈতিক পথ!’ অশান্ত মধ্যপ্রাচ্য নিয়ে দিল্লির শান্তিবার্তা, ভারতের মধ্যস্থতায় কি মিটবে সংকট?

 

Country

2 hours ago

Akhilesh Yadav: বিজেপি সরকারের অধীনে দেশের বিদেশ নীতি বন্ধক রাখা হয়েছে, অখিলেশ যাদব

Akhilesh Yadav
Akhilesh Yadav

 

নয়াদিল্লি, ৯ মার্চ : বিদেশ নীতি নিয়ে ভারত সরকারের কঠোর সমালোচনা করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তিনি কটাক্ষ করে বলেন, বিজেপি সরকারের অধীনে দেশের বিদেশ নীতি বন্ধক রাখা হয়েছে। সোমবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ বলেন, "ভারতীয় জনতা পার্টির সরকারের অধীনে আমাদের বিদেশনীতি বন্ধক রাখা হয়েছে এবং যেভাবে মুদ্রাস্ফীতি বাড়ছে, তাতে আমাদের অনেক ভারতীয় নাগরিক যারা সেখানে আটকে আছেন, তাঁরা অনেক উৎসব উদযাপন করতে পারেননি। সর্বোপরি, ভারত সরকার কী করছে? ফ্লোর লিডারদের একটি বৈঠক হবে। আমার মনে হয় এতে অনেক কিছু সিদ্ধান্ত নেওয়া হবে।"

উল্লেখ্য, লোকসভার স্পিকার পদ থেকে ওম বিড়লাকে সরানোর জন্য প্রস্তাব এনেছে বিরোধীরা। এ বিষয়ে সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব বলেন, "ফ্লোর লিডারদের একটি বৈঠক হবে, যেখানে কীভাবে আরও এগিয়ে যাওয়া যায় তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।"

You might also like!