Country

1 hour ago

International Women's Day 2026: নারীর ক্ষমতায়ন; ঝাঁসি এনসিআর বিভাগের দায়িত্বে মহিলা ক্রু, এটিসি-র দায়িত্বেও নারীশক্তি

Empowerment of women
Empowerment of women

 

নয়াদিল্লি, ৮ মার্চ : আন্তর্জাতিক নারী দিবসে নারীর ক্ষমতায়ন প্রত্যক্ষ করলো ভারত। গুরুত্বপূর্ণ ক্ষেত্রের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিল নারীশক্তি। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে রবিবার বুন্দেলখণ্ড এক্সপ্রেস ট্রেন পরিচালনার জন্য ঝাঁসি এনসিআর (উত্তর মধ্য রেলওয়ে) বিভাগ সম্পূর্ণ মহিলা ক্রু মোতায়েন করেছে। ট্রেনের চালক থেকে গার্ড প্রতিটি দায়িত্বেই ছিলেন মেয়েরা। লবি ইনচার্জ কে কে তিওয়ারি বলেন, "৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবসে, বুন্দেলখণ্ড এক্সপ্রেসটি মহিলারা পরিচালনা করেছিলেন। চেকিং কর্মী এবং নিরাপত্তা কর্মীরাও মহিলা ছিলেন। এই ট্রেনটি ঝাঁসি থেকে গোয়ালিয়র পর্যন্ত পরিচালিত হচ্ছে।"

অন্যদিকে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার বিমান পরিবহন নিয়ন্ত্রণ (এটিসি) কার্যক্রমের দায়িত্ব নিয়েছেন মহিলা কর্মীরা। এটিসি-র ব্যবস্থাপক প্রাঞ্জলি টোলিয়া বলেন, "আমরা শুরুতেই কঠোর প্রশিক্ষণ পাই। আমাদের শিফটগুলি পর্যায়ক্রমে পরিবর্তিত হয়। অনেক পদ্ধতি নির্ধারিত থাকে, প্রত্যেকেরই তাদের স্বপ্ন পূরণের জন্য প্রচেষ্টা করা উচিত।"

You might also like!