Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

4 months ago

WB Weather Forecast: শুক্রবার দুই বঙ্গেই শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস

Dry Weather Forecast Bengal
Dry Weather Forecast Bengal

 

কলকাতা, ৬ মার্চ : গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে ঘূর্ণাবর্ত। উত্তর-পূর্ব বাংলাদেশে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে জম্মু ও কাশ্মীর সংলগ্ন এলাকায়। শুক্রবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে উত্তর-পশ্চিম ভারতে। হাওয়া অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার দক্ষিণবঙ্গে শুষ্ক থাকবে আবহাওয়া। কিন্তু আগামী শনিবার আবহাওয়ার বদল হবে। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা। জেলায় জেলায় আংশিক মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, দুই মেদিনীপুরে। আগামী সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলিতে বৃষ্টির সম্ভাবনা। বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।

এদিকে, শুক্রবার শুষ্ক আবহাওয়া উত্তরেও। তবে রবিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা উপরের দিকের জেলাগুলিতে। রবিবার বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।সোমবার এবং মঙ্গলবার বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি কোচবিহার, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার জেলাতে।

You might also like!