Breaking News
 
Assam polls 2026: অসমে বিজেপির প্রথম প্রার্থিতালিকা প্রকাশ, জালুকবাড়ি থেকে ফের লড়বেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা Mamata Banerjee: ‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চলছে!’ অফিসারদের ভিন্‌রাজ্যে পাঠানো নিয়ে কমিশনকে তোপ মমতার West Bengal Assembly Election: পানিহাটিতে হাই-ভোল্টেজ লড়াই! তৃণমূলের দুর্গে বিজেপির বাজি ‘অভয়া’র মা, কোন দিকে ঘুরবে জনমত? West Bengal Assembly Election: ১৩ আইপিএস-এর বিদায় ঘণ্টা বাজল! কিন্তু ভোটের ময়দানে বিধাননগর ও শিলিগুড়িতে কেন পুরনো মুখেই ভরসা? West Bengal Assembly Election: শুভেন্দুর ভবানীপুর সফরে ‘গো ব্যাক’ ধ্বনি! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে থানা ঘেরাও বিরোধী দলনেতার West Bengal Assembly Election:ভাঙড়ে ফের রক্তপাত! নিভৃত এলাকায় বোমা তৈরির সময় বিপত্তি, বিস্ফোরণে উড়ে গেল চাল

 

West Bengal

1 hour ago

West Bengal Assembly Election: পানিহাটিতে হাই-ভোল্টেজ লড়াই! তৃণমূলের দুর্গে বিজেপির বাজি ‘অভয়া’র মা, কোন দিকে ঘুরবে জনমত?

Abhaya's mother enters the electoral fray from Panihati on a BJP ticket!
Abhaya's mother enters the electoral fray from Panihati on a BJP ticket!

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:মেয়ের বিচারের জন্য রাজপথ থেকে এবার রাজনীতির ময়দানে অভয়ার মা। পানিহাটি কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে তাঁর নাম উঠে আসতেই রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। অভয়ার মা স্পষ্ট জানিয়েছেন, 'মেয়ের সুবিচার ছিনিয়ে আনতেই আমি লড়াই করার সিদ্ধান্ত নিয়েছি।' আরজি কর কাণ্ডের সেই ক্ষতকে সঙ্গী করেই তিনি এবার জনতাকে পাশে নিয়ে বিধানসভায় পৌঁছাতে চান। পানিহাটির সাধারণ মানুষের আবেগকে পাথেয় করে তাঁর এই লড়াই কেবল একটি আসনের জয়-পরাজয় নয়, বরং প্রতিবাদের এক নতুন ভাষা হয়ে উঠতে পারে।

নির্বাচনের ময়দানে নামতে চলেছে অভয়ার পরিবার? দীর্ঘদিন ধরেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সর্বত্র। কারণ, বিরোধী দলনেতার সঙ্গে তাঁদের যোগাযোগের বিষয়টা সকলেরই জানা। দিন কয়েক আগে বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং তাঁদের বাড়িতে যেতেই সেই জল্পনা জোরাল হয়েছিল। তবে সাক্ষাতের পরই অভয়ার বাবা-মা স্পষ্ট জানিয়ে দেন, রাজনীতিতে আসার প্রশ্নই নেই, তাঁদের একমাত্র লক্ষ্য ন্যায়বিচার। অভয়ার বাবার কথায়, অর্জুন সিং সৌজন্য সাক্ষাৎ করতেই তাঁদের বাড়িতে গিয়েছিলেন। সামনে নির্বাচন (West Bengal Assembly Election) থাকলেও তাঁদের কাছে কোনও ভোটে দাঁড়ানোর আবেদন করা হয়নি।

কিন্তু বৃহস্পতিবার সকালে প্রকাশ্যে এল নয়া তথ্য। শোনা যাচ্ছে, ছাব্বিশে বিজেপির হয়ে ভোটের (West Bengal Assembly Election) লড়াইয়ে নামতে চলেছেন অভয়ার মা। সম্ভবত পানিহাটি আসনের প্রার্থী হবেন তিনি। পানিহাটি এলাকা দীর্ঘদিন ধরেই তৃণমূলের গড় হিসেবে পরিচিত। আসন্ন নির্বাচনে বিদায়ী কাউন্সিলরের ছেলেকে টিকিট দিয়েছে তৃণমূল। তাঁর জয় এক প্রকার নিশ্চিত। এলাকাবাসীর আবেগকে অস্ত্র করে সেই আসন নিজেদের হেফাজতে নিতেই অভয়ার মাকে প্রার্থী করার সিদ্ধান্ত বিজেপির, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। তবে এই মাস্টারস্ট্রোক আদৌ কতটা সফল হবে, তা জানা যাবে ৪ মে।  

You might also like!