Breaking News
 
Chief election commissioner:সংসদে জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনার প্রস্তুতি, শুরু হল বিরোধীদের সই সংগ্রহ Mamata Banerjee : ‘ইভিএমে কারচুপি করার পরিকল্পনা চলছে’, অভিযোগ তুলে ধর্নামঞ্চে বিজেপি-কমিশনকে কড়া বার্তা মমতার West Bengal Assembly Election:মমতার ইভিএম নিয়ে আশঙ্কা ঘিরে বিতর্ক, ‘সিস্টেমেটিক রিগিং’ প্রসঙ্গে কড়া জবাব জ্ঞানেশের Mamata Banerjee:ধর্নামঞ্চে হইচই, মাইক্রোফোনে নির্দেশ মমতার —‘দোষীকে হাতেনাতে ধরুন, পুলিশকে দিন’ Chandrima Bhattacharya: ‘মহিলাদের কণ্ঠরোধ করার চেষ্টা করবেন না!’ জ্ঞানেশ বনাম চন্দ্রিমা তরজায় উত্তপ্ত কক্ষ, উত্তাল রাজনীতি Gautam Gambhir: ‘এই ট্রফি রাহুল আর ভিভিএস-এর জন্য!’ দুঃসময়ে পাশে থাকায় জয় শাহকে বিশেষ কৃতজ্ঞতা ভারত কোচের

 

Country

1 hour ago

Gurugram Wall Collapsed Incident: গুরুগ্রামে পাঁচিল ভেঙে ৭ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

Wall Collapses In Gurugram
Wall Collapses In Gurugram

 

গুরুগ্রাম, ১০ মার্চ : মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো অন্তত সাতজন শ্রমিকের। সোমবার রাত প্রায় আটটা নাগাদ হরিয়ানার গুরুগ্রামে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় সিদ্ধরাওয়ালি গ্রামে সিগনেচার গ্লোবাল সোসাইটির একটি নির্মাণস্থলে নির্মীয়মাণ পাঁচিল ভেঙে পড়ে। সেই ভাঙা পাঁচিলের নীচে চাপা পড়েন বেশ কয়েকজন শ্রমিক। তাঁদের মধ্যে সাত শ্রমিকের মৃত্যু হয়েছে। আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতরা বর্তমানে ভিওয়াড়ির একটি হাসপাতালে চিকিৎসাধীন।

ভিওয়াড়ি জেলা হাসপাতালের ডাঃ সোমপ্রকাশ যাদব বলেন, "গত রাতে এই ঘটনাটি ঘটে, সন্ধ্যা ৭:৪৫ মিনিট নাগাদ আমরা খবর পাই। প্রায় ১০ থেকে ১৫ জন কাদায় চাপা পড়ে ছিলেন। আমরা প্রথমে চারজনকে উদ্ধার করেছিলাম। এই ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে এবং ৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে জয়পুরে রেফার করার জন্য অনুরোধ করা হয়েছে।" নিহত শ্রমিকদের একজনের পরিবারের সদস্য বলেন, "তারা একটি নির্মাণস্থলে কাজ করছিলেন। আমরা নির্মাণস্থলের আধিকারিকদের আমাদের সঙ্গে দেখা করার দাবি করছি। এখনও পর্যন্ত কেউ আমাদের অভিযোগ শোনেনি।"

You might also like!