
নয়াদিল্লি, ৫ মার্চ : রাজধানী দিল্লিতে ফের অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল দিল্লির রিথালা মেট্রো স্টেশনের কাছে ঝুপড়িতে। অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে এক বালিকার, আগুন নিভে যাওয়ার পর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়। দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, "বৃহস্পতিবার ভোরে দিল্লির রিথালা মেট্রো স্টেশনের কাছে বস্তিতে আগুন লাগে। আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রায় ১৫টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ভোর ৪:১৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। বর্তমানে আগুন প্রায় নিয়ন্ত্রণে আনা হয়েছে।"
