Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

International

3 years ago

পরমাণু হামলার হুমকি দেয়নি রাশিয়া, পশ্চিমী নেতাদের ব্ল্যাকমেল-এর জবাব মাত্র : পুতিন

Putin
Putin

 

মস্কো, ২৮ অক্টোবর : ইউক্রেন যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের প্রয়োজন হবে না বলে জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোয় আন্তর্জাতিক কূটনীতি বিশেষজ্ঞদের একটি সভায় তিনি বলেন, ‘‘ইউক্রেন যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের কোনও পরিকল্পনা আমাদের নেই। পরমাণু হামলার কোনও হুমকি দেয়নি রাশিয়া, আমি মনে করি, তার প্রয়োজনও হবে না। এটি পশ্চিমী নেতাদের ব্ল্যাকমেল-এর জবাব মাত্র।’’

আন্তর্জাতিক কূটনীতি বিশেষজ্ঞদের সভায় আমেরিকা এবং তার সহযোগী দেশগুলিকেও নিশানা করেন পুতিন। তিনি বলেন, ‘‘ইউক্রেনকে ঘিরে আমেরিকা-সহ পশ্চিমী দেশগুলি নোংরা এবং বিপজ্জনক খেলা খেলছে।’’ নিরপেক্ষ দেশগুলিকে রাশিয়ার বিরুদ্ধে উস্কে দেওয়ার জন্যই বার বার পরমাণু হামলার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে জানিয়ে পুতিনের মন্তব্য, ‘‘আমরা কিন্তু এক বারও পরমাণু অস্ত্র ব্যবহারের কথা বলিনি।’’

You might also like!