International

2 years ago

Indonesia was shaken by the earthquake:কয়েক ঘণ্টার ব্যবধানে দুবার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

Indonesia was shaken by the earthquake
Indonesia was shaken by the earthquake

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃইন্দোনেশিয়ার কেপুলাউয়ান বাতু এলাকায় আজ রোববার সকালে দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এর একটির মাত্রা ৬ দশমিক ১ এবং অপরটির মাত্রা ৫ দশমিক ৮। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এ তথ্য জানিয়েছে।

কেপুলাউয়ান বাতু এলাকায় আজ ভোরে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয়। এর কয়েক ঘণ্টা পর ৫ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়।

ইএমএসসি বলছে, প্রথম ভূমিকম্পটির গভীরতা ছিল ৪৩ কিলোমিটার। আর দ্বিতীয়টির গভীরতা ছিল ৪০ কিলোমিটার।

You might also like!