Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

International

9 months ago

Bangladesh violence: ওসমান হাদির মৃত্যুর রোষে জ্বলল বাংলাদেশের প্রথম আলোর দফতর

Prothom Alo office in Dhaka was set on fire on Thursday night
Prothom Alo office in Dhaka was set on fire on Thursday night

 

ঢাকা, ১৯ ডিসেম্বর : ওসমান হাদি-র মৃত্যুতে অগ্নিগর্ভ বাংলাদেশ। সিঙ্গাপুরের হাসপাতালে তাঁর মৃত্যু হয়। হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বাংলাদেশের ঢাকার শাহবাগ সহ একাধিক জায়গায় বিক্ষোভ, অবস্থান কর্মসূচি শুরু হয়। বিক্ষিপ্ত জনতা ভাঙচুর শুরু করে। প্রথম আলো, ডেইলি স্টারের মতো বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যমের দফতরে বৃহস্পতিবার রাতে আগুন লাগিয়ে দেয় ক্ষিপ্ত জনতা। ভিতরেই আটকে পড়েন সংবাদকর্মীরা। অভিযোগ, প্রতিবাদের মুখে নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিল পুলিশ। শেষে দমকলকর্মীরা এসে আগুন নেভায় এবং ভিতরে আটকে থাকা কর্মীদের উদ্ধার করে।

শুধু সংবাদমাধ্যমের দফতরই নয়। রাজশাহীতে আওয়ামী লিগের অফিসে আগুন লাগিয়ে দেয় উন্মত্ত জনতা। বান্দারবনে আওয়ামী লিগের নেতা ও প্রাক্তন মন্ত্রীর বাড়িতে হামলা চলে। চট্টগ্রাম, রাজশাহীতেও অশান্তি, হামলার খবর সামনে এসেছে।

You might also like!