Breaking News
 
Donald Trump: নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আখ্যা দিলেন ট্রাম্প, ইরান প্রসঙ্গেও প্রতিক্রিয়া Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি

 

Country

1 month ago

Election Commission: কমিশনের কড়া বার্তা! অভ্যন্তরীণ গণতন্ত্রে নজরদারি, রাজনৈতিক দলগুলোকে এক মাসের মধ্যে সংবিধান পেশের নির্দেশ

EC Orders Internal Democracy Check
EC Orders Internal Democracy Check

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দলগুলি মুখে গণতন্ত্রের বুলি দিলেও তাদের অভ্যন্তরীণ কার্যকলাপে একচ্ছত্র আধিপত্য দেখা যায়। কোনো প্রকার গণতান্ত্রিক নিয়ম বা গঠনতন্ত্র মেনে না চলে স্রেফ নেতৃত্বের ইচ্ছায় দল পরিচালিত হয়! এই ধারাবাহিকতায় কি নির্বাচন কমিশন এবার অবসান ঘটাবে? কমিশনের সর্বশেষ পদক্ষেপ সেই ইঙ্গিতই দিচ্ছে। নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে যে, আগামী এক মাসের মধ্যে সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলকে তাদের দলীয় সংবিধানের নতুনতম প্রতিলিপি কমিশনে জমা দিতে হবে।
গত সোমবার কমিশনের তরফে স্বীকৃত রাজনৈতিক দলগুলির প্রধানকে চিঠি পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, সংশ্লিষ্ট দলের সংবিধান, তাতে যদি কোনও বদল হয়ে থাকে, সেটার উল্লেখ সহ কমিশনের কাছে জমা দিতে হবে। দলীয় সংবিধান একটি দলের লক্ষ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকে। তাই গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ চালানোর জন্য সেটা জরুরি। শোনা যাচ্ছে, নির্বাচন কমিশন নিজেদের ওয়েবসাইটে সব রাজনৈতিক দলের সংবিধান আপলোড করতে চায় কমিশন। সেই সঙ্গে দলগুলির অন্দরের সব সিদ্ধান্ত ওই সংবিধান অনুযায়ী হচ্ছে কিনা, সেটাও দেখা হবে। যদিও রাজনৈতিক দলের সংবিধানে সরাসরি হস্তক্ষেপ করে না নির্বাচন কমিশন।
আসলে বহু রাজনৈতিক দল দীর্ঘদিন সংবিধান সম্পর্ক নির্বাচন কমিশনকে অবহিত করেনি। এমনকী বহু দলের আদ্যিকালের সংবিধানে বদল এলেও কমিশনকে সে বিষয়ে তথ্য দেওয়া হয় না। ফলে দলগুলির অন্দরে গণতন্ত্র আছে কিনা সেটা কমিশন বা সাধারণ ভোটার কারও কাছেই স্পষ্ট নয়। এই নির্দেশিকায় সেই দলগুলিকেই নিশানা করতে চেয়েছে কমিশন। তবে মনে করা হচ্ছে, নির্বাচন কমিশনের নিশানায় মূলত পরিবারতান্ত্রিক আঞ্চলিক দলগুলি।

You might also like!