Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

International

2 years ago

India congratulates PM Hasina on polls victory:শেখ হাসিনাকে অভিনন্দন ভারতের, শুভেচ্ছা পেলেন চিন ও রাশিয়া থেকেও

India congratulates PM Hasina on polls victory
India congratulates PM Hasina on polls victory

 

ঢাকা, ৮ জানুয়ারি : বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে ভারত। শুভেচ্ছা পেয়েছেন চিন ও রাশিয়া থেকেও। রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই নির্বাচনের ভোটগ্রহণ চলে। পরে গণনা শেষে ফল ঘোষণা করা হয়। সোমবার সকালে গণভবনে শেখ হাসিনার সঙ্গে দেখা করে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশে দায়িত্বে থাকা ভারতের হাইকমিশনার প্রণয় বর্মা।

একই দিন গণভবনে শেখ হাসিনার সঙ্গে দেখা করে অভিনন্দন বার্তা পৌঁছে দেন ঢাকায় নিযুক্ত চিনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। শেখ হাসিনার সঙ্গে আলোচনার সময় রাষ্ট্রদূত ওয়েন শেখ হাসিনাকে আশ্বাস দেন, বাংলাদেশের আধুনিকায়নের ক্ষেত্রে চিন সর্বদা সবচেয়ে বিশ্বস্ত সহযোগী ও বাংলাদেশের নির্ভরযেগ্য বন্ধু হিসেবে ভূমিকা রাখবে। সোমবার গণভবনে শেখ হাসিনার সঙ্গে দেখা করে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্তিতস্কি।


You might also like!