
দোহা, ২৮ নভেম্বর : শুক্রবার (২৭ নভেম্বর) দোহার আসপায়ার জোনে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও কোস্টারিকা। দ্বিতীয়ার্ধে তিনবার কোস্টারিকার জালে বল পাঠিয়ে ৩-০ গোলের বড় জয় তুলে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই জয়ের মধ্য দিয়ে গ্রুপ পর্বে শতভাগ জয়ের ধারাবাহিকতা বজায় রেখে গ্রুপ ‘আই’-এর শীর্ষ দল হিসেবে পরবর্তী রাউন্ডে জায়গা করে নিয়েছে তারা। গোল গুলি করেন রদ্রিগো জুনিয়র, কাওয়ে ফুরকিম ও লুকাস এমানুয়েল। গ্রুপ পর্বের তিন ম্যাচেই জয় তুলে নিয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েছে ব্রাজিল।
