
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক :মরসুমে শুরু থেকেই অধারাবাহিকতায় ভুগছিল বায়ার্ন, এর ওপর চোটাক্রান্ত হ্যারি কেইনের অনুপস্থিতি সমস্যা আরো বাড়িয়েছে তাদের।আর এই হারে তাদের সমস্যা আরও বাড়ল।ফরাসি ক্লাবটির মাঠে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ২-১ গোলে হেরে গেছে ভেসোঁ কম্পানির দল।দাইয়ু উপামেকানো সফরকারীদের এগিয়ে নেওয়ার পর, সমতা টানেন আয়াসে উয়েদা। এর পরই আত্মঘাতী গোল করেন আলেকসান্দার পাভলোভিচ।এই হারে পাঁচ ম্যাচে দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে আছে বায়ার্ন। আর আসরে প্রথম জয় পেয়ে ৪ পয়েন্ট নিয়ে ২৯ নম্বরে উঠেছে লিল।
