
কলকাতা, ২৮ নভেম্বর :শুক্রবার নাথু বারখেদার আন্তর্জাতিক ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত মহিলা এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি ২০২৬- এর সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ভারত দাপুটে নৈপুণ্য দেখিয়ে মালয়েশিয়াকে ৬-২ ব্যবধানে পরাজিত করেছে। দীপিকা শেহরাওয়াত (২৫', ৩০') দুটি গোল করেন, অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে মুমতাজ খান (১০'), নভনীত কৌর (১৮'), সুনীলিতা টোপ্পো (৩৩') এবং ইশিকা (৫৭') গোল করেন। মালয়েশিয়ার হয়ে গোল করেন নুর আজহার (২৭') এবং নুরামিরাহ শাকিরাহ জুলকিফলি (৫২')। শনিবারের ফাইনালে ভারত গণপ্রজাতন্ত্রী চিনের মুখোমুখি হবে। অন্য সেমিফাইনালে চিন জাপানকে ১-০ গোলে হারিয়েছে।
𝐈𝐍𝐃𝐈𝐀 𝐁𝐎𝐎𝐊 𝐓𝐇𝐄𝐈𝐑 𝐒𝐏𝐎𝐓 𝐈𝐍 𝐓𝐇𝐄 𝐅𝐈𝐍𝐀𝐋! 🇮🇳🔥 The defending champions seal a 6-2 victory over Malaysia in the semi-final of the Madhya Pradesh Women’s Asian Champions Trophy Bhopal 2026! India will now face China in the final as they look to retain their title! 🏑💪 #HockeyIndia #IndiaKaGame #MPAsianCT2026 #HockeyIsBack #NamasteAsia
— Hockey India (@TheHockeyIndia) November 27, 2026
