Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

West Bengal

3 weeks ago

Food Safety Raid: হাওড়ায় বিভিন্ন খাবারের দোকানে অভিযান অব্যাহত

Food Safety Raid in Howrah
Food Safety Raid in Howrah

 

হাওড়া, ৯ সেপ্টেম্বর : খাবারের গুণমান এবং স্বাস্থ্যবিধি নিয়ে অভিযোগের পর হাওড়ার বিভিন্ন রেস্তোরাঁ, বেকারি এবং মিষ্টির দোকানে অভিযান অব্যাহত রেখেছে হাওড়া পুরনিগম। সোমবার থেকে শুরু হয়েছে। মঙ্গলবার ও তা চলে। বুধবারও অভিযানের ইঙ্গিত রয়েছে বলে জানা গেছে। ফলে, শহরের একাধিক এলাকায় খাবারের দোকানে হানা দেন পুরনিগমের আধিকারিকেরা। অভিযানে ছিলেন ফুড সেফটি অফিসার-সহ একাধিক আধিকারিক।

জানা গিয়েছে, ডুমুরজলার নতুন রাস্তা-বেলেপুল সংলগ্ন এলাকায় একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে বেশ কিছু নিম্ন গুণমানের খাদ্যসামগ্রী পাওয়া গেছে বলে অভিযোগ। খাবারের গুণমান নিয়ে সন্দেহ থাকায় বিভিন্ন খাদ্যদ্রব্যের নমুনা সংগ্রহ করেন আধিকারিকেরা। সেগুলি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ল্যাবরেটরিতে। এদিকে, ধারাবাহিক অভিযানের পর খাদ্য নিরাপত্তা সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের অভিযোগে ওই রেস্তোরাঁটি ১৪ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ফুড সেফটি অফিসার।

বুধবার পুরনিগম সূত্রে জানা গেছে, শুধু ওই রেস্তরাঁ নয়, হাওড়ার বিভিন্ন প্রান্তে বেকারি, মিষ্টির দোকান এবং অন্যান্য খাবারের দোকানেও ধারাবাহিক ভাবে নজরদারি চালানো হচ্ছে। পচা বা দীর্ঘদিনের পুরনো খাবার মজুত কিংবা বিক্রির অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

You might also like!