Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

West Bengal

1 month ago

CM Suvendu Adhikari: নন্দীগ্রামে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, একাধিক প্রকল্পের উদ্বোধন

CM Suvendu Adhikari is in Nandigram
CM Suvendu Adhikari is in Nandigram

 

নন্দীগ্রাম, ৩১ আগস্ট : পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রেয়াপাড়ায় আয়োজিত এই অনুষ্ঠান থেকে নন্দীগ্রাম বিধানসভায় জনকল্যাণে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে নতুন দমকল কেন্দ্রের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এই উপলক্ষ্যে আয়োজিত সভায় সোমবার মুখ্যমন্ত্রী বলেন, ‘নন্দীগ্রামের মানুষের সঙ্গে আমার দু’দশকের সম্পর্ক। আজ নন্দীগ্রামের জন্য গুরুত্বপূর্ণ দিন। ৩২টি রাস্তা নির্মাণ ও সংস্কার হচ্ছে। নন্দীগ্রামে উন্নয়নের নতুন দিগন্ত খুলছে আজ। নন্দীগ্রামে ১১ হাজার ৭০০ বাড়ি তৈরি হবে। নন্দীগ্রামের হরিপুরে একটি দমকল কেন্দ্র উদ্বোধন করলাম।’ নন্দীগ্রামের বিপুল সংখ্যক মহিলাকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী।

You might also like!