Life Style News

1 month ago

Valentine Special: ভ্যালেন্টাইন’স ডে-তে মোহময়ী লুকের চাবিকাঠি-চড়া ও হালকা মেকআপের নিখুঁত মেলবন্ধন

Valentine Special Makeup
Valentine Special Makeup

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  সামনেই ভ্যালেন্টাইন’স ডে। নতুন হোক বা পুরনো—সব যুগলের কাছেই দিনটি ভীষণ আবেগের। তাই প্রিয়জনের সঙ্গে বিশেষ মুহূর্ত কাটানোর প্রস্তুতিও চলছে পুরোদমে। পোশাক থেকে উপহার—সব কিছুর সঙ্গে পাল্লা দিয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে নিজের সাজ। বিশেষ দিনে প্রিয় মানুষের চোখে নিজেকে আরও মোহময়ী করে তুলতে কীভাবে সাজবেন? চলতি বছরের মেকআপ ট্রেন্ড বলছে, চড়া আর হালকা মেকআপের ভারসাম্যই তৈরি করবে আসল ম্যাজিক।

১। নজর কাড়ুক মায়াবী চোখ: এ বছর চোখের সাজে মাত করতে পারেন গোলাপি, কমলা, কোরাল বা ল্যাভেন্ডারের শেডে। একটু সাহসী হতে চাইলে মেটালিক ফিনিশ আইশ্যাডোর জুড়ি নেই। ট্রেন্ড মেনে কালোর বদলে রঙিন আইলাইনারও ব্যবহার করতে পারেন। তবে কাজল দিতে ভুলবেন না। চোখের তলায় ভরাট কাজল আপনাকে আরও আকর্ষণীয় করে তুলবে। আইব্রো পমেড দিয়ে ভ্রু সুঠাম করুন এবং তার নিচে কন্সিলার ব্যবহার করে আকৃতিকে আরও স্পষ্ট করে তুলুন।

২। ঠোঁটের জাদুতে ওমব্রে ও ন্যুড: লাল লিপস্টিকের চিরন্তন ধারাকে এবার একটু সরিয়ে রাখতে পারেন। বদলে বেছে নিন ওমব্রে স্টাইল। ন্যুড লাইনার দিয়ে ঠোঁটের কিনারা এঁকে মাঝখানে গাঢ় গোলাপি বা লাল লিপস্টিক মাখুন। এতে যেমন রং স্মাজ হওয়ার ভয় থাকে না, তেমনই লুকটা আসে বেশ আধুনিক। যারা খুব হালকা সাজ পছন্দ করেন, তারা ক্যারামেল বা হালকা বেরি শেডের ন্যুড লিপস্টিক বেছে নিতে পারেন। উপরের ঠোঁটের খাঁজে সামান্য হাইলাইটার ব্যবহারের কৌশলটি কিন্তু ভুলবেন না যেন!

৩। তৈরি হোক মেকআপ বেস: শীতের শেষে মেকআপ দীর্ঘস্থায়ী করতে প্রথমে ভালো প্রাইমার লাগান। এরপর কন্সিলার ও ফাউন্ডেশন। দিনের বেলা ডেটে বেরোলে সানস্ক্রিন মাস্ট। সবশেষে দুই গালে এপ্রিকট বা পিচ শেডের ব্লাশ আর সামান্য হাইলাইটার দিলেই কেল্লাফতে।

সব মিলিয়ে, এই ভ্যালেন্টাইন’স ডে-তে সাজের মূল চাবিকাঠি হল ভারসাম্য। অতিরিক্ত চড়া নয়, আবার একেবারে সাদামাটাও নয়—চড়া ও হালকা মেকআপের নিখুঁত মেলবন্ধনেই লুকিয়ে রয়েছে প্রেমের দিনের আসল মোহ। 

You might also like!