Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Life Style News

6 months ago

LPG Alternative Cooking: গ্যাসের দামে নতুন ধাক্কা, মধ্যবিত্তের হেঁশেলে চাপ! এলপিজির বিকল্প হিসেবে ভরসা এই ৫ ইলেকট্রনিক গ্যাজেট

LPG Alternative Cooking Gadgets
LPG Alternative Cooking Gadgets

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে দেশের জ্বালানি বাজারে। তার জেরেই ফের বেড়েছে রান্নার গ্যাসের দাম। কলকাতায় ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ইতিমধ্যেই ৯৩৯ টাকার গণ্ডি পেরিয়েছে। পাশাপাশি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামও এক ধাক্কায় বেড়েছে ১৪৪ টাকার বেশি। ফলে নতুন করে চাপে পড়েছে মধ্যবিত্তের সংসারের বাজেট।  বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যে অস্থিরতা অব্যাহত থাকলে ভবিষ্যতে গ্যাস সরবরাহেও সমস্যা তৈরি হতে পারে। সেই আশঙ্কা থেকেই অনেকেই এখন রান্নার ক্ষেত্রে বিকল্প উপায়ের খোঁজ করছেন। গ্যাসের উপর নির্ভরতা কমাতে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে বিভিন্ন ইলেকট্রনিক রান্নার গ্যাজেট। তাই আর দেরি না করে, আজই কিনে নিয়ে এই কয়েকটি প্রয়োজনীয় গ্যাজেট।


১. ইনডাকশন কুকটপ: শহরাঞ্চলে রান্নার গ্যাসের সেরা বিকল্প এখন ইনডাকশন। এটি বিদ্যুতের চৌম্বকীয় শক্তিতে কাজ করে। ফলে তাপ অপচয় কম হয় এবং রান্না হয় দ্রুত। ২ থেকে ৫ হাজার টাকার মধ্যে ভালো মানের ইনডাকশন পাওয়া যায়। ছোট পরিবার বা ব্যাচেলরদের জন্য এটি অত্যন্ত সাশ্রয়ী।

২. ইনফ্রারেড কুকটপ: অনেকে ইনডাকশনে বিশেষ পাত্র ব্যবহারের ঝামেলা এড়াতে চান। তাদের জন্য সেরা সমাধান ইনফ্রারেড কুকটপ। এর কাচের প্লেটটি সরাসরি গরম হয়। ফলে অ্যালুমিনিয়াম, স্টিল বা মাটির—যেকোনও পাত্রেই এতে রান্না করা সম্ভব। বহুমুখী ব্যবহারের জন্য এটি বেশ জনপ্রিয়।

৩. ইলেকট্রিক প্রেশার কুকার:  অফিসযাত্রীদের জন্য এটি আশীর্বাদ স্বরূপ। এতে ভাত, ডাল থেকে শুরু করে মাংস—সবই এক ক্লিকে রান্না করা যায়। অটো-টাইমার সুবিধা থাকায় খাবার পুড়ে যাওয়ার ভয় থাকে না। বিদ্যুৎ খরচও তুলনামূলক কম।

৪. কনভেকশন মাইক্রোওয়েভ: মাইক্রোওয়েভ মানেই শুধু খাবার গরম করা নয়। কনভেকশন মোড থাকলে এতে বেকিং, গ্রিলিং এমনকী রোজকার তরকারিও রান্না করা সম্ভব। সঠিক নিয়মে ব্যবহার করলে এটি গ্যাসের ওপর নির্ভরতা অনেকটাই কমিয়ে দেয়।

৫. এয়ার ফ্রায়ার: স্বাস্থ্য সচেতনদের প্রথম পছন্দ এখন এয়ার ফ্রায়ার। নামমাত্র তেলে ভাজাভুজি থেকে শুরু করে সবজি রোস্ট—সবই হয় নিমেষে। প্রাথমিক ভাবে ভাজাভুজির জন্য ব্যবহার হলেও, নতুন মডেলগুলিতে রস্টিং, বেকিং বা গ্রিলিং সহ বহু সুবিধা রয়েছে।

অগ্নিমূল্যের বাজারে খরচ সামলাতে তাই অনেক পরিবারই ধীরে ধীরে এই প্রযুক্তিনির্ভর বিকল্পের দিকে ঝুঁকছে। বিশেষ করে শহুরে জীবনে সময় ও খরচ বাঁচাতে এই ধরনের ইলেকট্রনিক গ্যাজেট এখন অনেকেরই প্রথম পছন্দ হয়ে উঠছে। চলমান অস্থিরতার মধ্যে রান্নাঘরের খরচ কিছুটা কমাতে এলপিজির পাশাপাশি এই বিকল্প পদ্ধতিগুলিই এখন ভরসা হয়ে উঠতে পারে সাধারণ মানুষের কাছে।  

You might also like!