Breaking News
 
TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য Buri Maa Bhog: কুপন নিয়ে প্রসাদ, বিকেল ৫টার পর বিনামূল্যে ভোগ! কৃষ্ণনগরের ‘বুড়িমা’ পুজোয় বিশেষ আয়োজন Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা Finance Department Guidelines: সরকারি নীতি নির্ধারণে আর বেসরকারি পরামর্শদাতা নয়! ‘নলেজ পার্টনার’ নিয়োগে নয়া নির্দেশিকা রাজ্যের Bardhaman News: বর্ধমানের নার্সিংহোমে স্বাস্থ্য কমিশনের হানা! পরিকাঠামোয় বেহাল দশা, একাধিক প্রতিষ্ঠানে কড়া নির্দেশ Chairman Tuhin Kanta Pandey | বিনিয়োগকারীদের জন্য বড় খবর! ২৪×৭ ট্রেডিংয়ে এখনই সায় নয়, টোকেনাইজেশনেও অনীহা SEBI-র

 

Nepal Flood: ২১ ভারতীয়-সহ ১২৩ জনকে নিরাপদে উদ্ধার করল নেপাল সেনা

Nepal floods
Nepal floods

 

কাঠমান্ডু, ২৭ আগস্ট : নেপালের রসুয়ায় ভোটেকোশি নদীতে বুধবারের ভয়াবহ হড়পা বানের পর যুদ্ধকালীন তৎপরতায় তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে নেপাল সেনা হেলিকপ্টারের সাহায্যে ১২৩ জনকে নিরাপদে উদ্ধার করেছে। এর মধ্যে ২১ জন ভারতীয় পর্যটকও রয়েছেন।

নেপাল সেনার তরফে জানানো হয়েছে, তিমুরে এলাকা থেকে ৯৫ জন, হাকু এলাকার একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে পড়া ৭ জন এবং নিখোঁজ থাকা ২১ জন ভারতীয় পর্যটককে জীবিত ও সুরক্ষিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।সেনা আরও জানিয়েছে যে, ক্ষতিগ্রস্ত এলাকার অন্যান্য সুড়ঙ্গে আটকে পড়া মানুষদের খোঁজ চালানো হচ্ছে। বন্যা কবলিত এলাকাগুলিতে অত্যন্ত অগ্রাধিকার দিয়ে দ্রুতগতিতে ত্রাণ ও উদ্ধারকাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…