
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইউক্রেন রাশিয়ার সঙ্কট আরো বেড়ে চলেছে। ইউক্রেনকে পিবহন দিক দিয়ে আমেরিকা মদত দিচ্ছে। তারফলে ইউক্রেনও মরিয়া। রাশিয়া অধিকৃত ক্রিমিয়ার বন্দর সেভাস্তোপোলকে লক্ষ্য করে ইউক্রেনীয় ড্রোন হামলার কারণে নৌঘাঁটির নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন কৃষ্ণসাগরীয় নৌবহরের কমান্ডার ভাইস অ্যাডমিরাল ভিক্টর সকোলোভ। ভিক্টর সকোলোভ বলেন, ভূ-পৃষ্ঠে ও জলের নিচে রোবোটিক হামলার হুমকিজনিত কারণে নৌবহরের প্রধান ঘাঁটি ও যুদ্ধজাহাজগুলোর কারিগরি প্রতিরক্ষা জোরদার করা হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়া আক্রমণের পর সেভাস্তোপোলে দফায় দফায় ড্রোন হামলা হয়েছে। এখন পরিস্থিতি খুবই উদ্বেগজনক।
আমেরিকা ও পশ্চিমি দেশের সহায়তা থাকায় এসব হামলার দায় সরাসরি স্বীকার করেনি ইউক্রেন। বিশেষ করে ক্রিমিয়ায় হামলার কথা কিয়েভ কর্তৃপক্ষ অস্বীকার করে আসছে। ২০১৪ সালে এই উপদ্বীপ দখল করে নিজের ভূখণ্ড হিসেবে ঘোষণা করেছিল রাশিয়া। এই দখলকে স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক সম্প্রদায়। ফলে ওই অঞ্চলটি বিতর্কিত। সকোলোভ বলেন, কৃষ্ণসাগরীয় রুশ নৌবহর ২০২৩ সালে নতুন চারটি যুদ্ধজাহাজ পেতে যাচ্ছে। ফলে কৃষ্ণসাগরীয় অঞ্চলে রাশিয়া তার শক্তি অনেক বাড়িয়ে নিচ্ছে।
