Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Entertainment

2 years ago

Jishu-Nilanjana:যিশু-নীলাঞ্জনার সম্পর্কের কাঁটা পুরনো বন্ধু! অকপট দাবি প্রযোজকের

Jishu-Nilanjana
Jishu-Nilanjana

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- টলিপাড়ার পাওয়ার কাপল হিসেবে পরিচিত অভিনেতা যিশু সেনগুপ্ত এবং প্রযোজক নীলাঞ্জনা জীবনে এখন ভাঙ্গনের সুর।  কুড়ি বছরের দাম্পত্যের পর এই বিচ্ছেদ শুধুমাত্র কয়েক দিনের ঘটনার পরিণাম নয়। প্রায় তিন বছর একটানা চলছিল দূরত্ব। এই মুহূর্তে অভিনেতা যিশু সেনগুপ্ত মুম্বাই থেকে ফিরে গিয়েছেন তাঁর পুরনো গল্ফ গার্ডেনের বাড়িতে। নীলাঞ্জনা, জ়ারা, সারা এবং নীলাঞ্জনার বোন চন্দনার সঙ্গে তাঁর কোন কথাবার্তা হয়নি।

মায়ের শক্তি হয়ে দাঁড়িয়েছে ছোট দুই মেয়ে সারা ও জারা । নীলাঞ্জনা স্বীকার করে নিয়েছেন, দুই মেয়ের সমর্থন না থাকলে এই পরিস্থিতিতে তিনি হয়তো ভেসে যেতেন। যিশু অবশ্য এখনও এই বিষয়ে মুখ খোলেননি। তবে নীলাঞ্জনা বন্ধুমহলে জানিয়েছেন, যে শিনাল সুর্তিকে তিনি বন্ধু হিসাবে তাঁর বাড়িতে জায়গা দিয়েছিলেন, মেয়েদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন, সেই শিনাল যে তাঁর স্বামীর সঙ্গে প্রেম করে বসবেন, এমনটা তিনি কোনও ভাবেই মেনে নিতে পারছেন না। হয়তো এখানেই সবচেয়ে বড় আঘাত পেলেন নীলাঞ্জনা। তবে খুব তাড়াতাড়ি হয়তো নীলাঞ্জনার তরফে মিলবে বিচ্ছেদের নোটিস।

You might also like!