Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Entertainment

2 years ago

Nick Jonas AndPriyanka Chopra:প্রিয়াঙ্কার জন্মদিনে যে বার্তা দিলেন নিক

Nick Jonas AndPriyanka Chopra
Nick Jonas AndPriyanka Chopra

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বলিউড পেরিয়ে এখন হলিউডে থিতু হয়েছেন তিনি। বলছি ভারতের তুমুল জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার কথা। গতকাল ছিল এই অভিনেত্রীর ৪২তম জন্মদিন। বিশেষ দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীকে শুভেচ্ছা জানালেন স্বামী নিক জোনাস।অভিনেত্রীর বিশেষ দিনে ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেছেন তাঁর গায়ক স্বামী নিক জোনাস। পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, সুইমিং পুলের পাশে বসে আছেন প্রিয়াঙ্কা। আরেকটি ছবিতে দেখা গেছে, সমুদ্রসৈকতে ভালোবাসায় বন্দী দুজন। তৃতীয় ছবিতে প্রিয়াঙ্কা একা। আরেকটি ছবিতে দেখা গেল, সমুদ্রের পাশে স্ত্রীর হাত ধরে বসে আছেন নিক।

নিকের পোস্টের নিচে প্রিয়াঙ্কাকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন ভক্ত-অনুরাগীরাও। কেউ কেউ বলেছেন, নিক-প্রিয়ঙ্কা আদর্শ দাম্পত্যের দৃষ্টান্ত। আবার কেউ জানতে চেয়েছেন প্রিয়াঙ্কার জন্মদিনের পরিকল্পনা।মাত্র কদিন আগেই অনন্ত আম্বানির বিয়ে উপলক্ষে ভারত থেকে ঘুরে গেছেন এই দম্পতি। উপভোগ করেছেন জাঁকজমকপূর্ণ সেই বিয়ের আসর। যদিও বিয়ের পরদিনই ভারত ছাড়েন প্রিয়াঙ্কা-নিক। দেশ ছাড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনন্ত-রাধিকার জন্য বিশেষ বার্তা দিয়েছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘বরযাত্রীদের সঙ্গে চাট আর নাচ মিস করলাম। আমার পরিচিত দুজন সুন্দর মানুষের উদ্‌যাপনে কী সুন্দর একটা রাত কাটল।’

২০১৮ সালে ভারতের যোধপুরের উমেদ ভবনে সাত পাকে বাঁধা পড়েন এই দম্পতি। ২০২২ সালের তাঁদের ঘর আলো করে আসে কন্যা মালতি মেরি জোনাস।বর্তমানে অস্ট্রেলিয়ায় নতুন ছবির শুটিংয়ে ব্যস্ত প্রিয়াঙ্কা চোপড়া।

You might also like!