Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Entertainment

2 years ago

Srilekha Mitra:নতুন যে পরিচয়ে আসছেন শ্রীলেখা

Srilekha Mitra
Srilekha Mitra

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃশ্রীলেখা মিত্রের পরিচয় অভিনেত্রী হিসেবে। আগে স্বপ্লদৈর্ঘ্য সিনেমা ‘এবং ছাদ’ দিয়ে নির্মাতা হিসেবে অভিষেক হয় তাঁর। নতুন খবর, প্রথমবারের মতো ওয়েব সিরিজ পরিচালনা করতে যাচ্ছেন তিনি। কলকাতায় চালু হচ্ছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম ফ্রাইডে। পশ্চিমবঙ্গের দৈনিক সংবাদ প্রতিদিন জানিয়েছে, এই প্ল্যাটফর্মের জন্য ‘পান সুপারি’ নামের সিরিজ নির্মাণ করবেন শ্রীলেখা।

অনেক দিন ধরেই আলোচনা চলছিল যে ক‌্যামেলিয়া প্রোডাকশন তাদের ওটিটি প্ল‌্যাটফর্ম নিয়ে আসছে। তাদের প্রস্তুতিও চলছিল। অবশেষে জানা যাচ্ছে, শিগগিরই নতুন প্ল‌্যাটফর্ম ‘ফ্রাইডে’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। যেখানে একগুচ্ছ নতুন কনটেন্ট থাকছে। ২৬টি নতুন ওয়েব সিরিজ ও ২টি অরিজিনাল ফিচার ফিল্ম আনার পরিকল্পনা তাদের।

এই প্ল্যাটফর্মে অরিন্দম শীলের ‘উনিশে এপ্রিল’, কমলেশ্বর মুখোপাধ‌্যায়ের ‘নাইট অব ক্রাইম’ (সিনেমা থেকে সিরিজ), সাগ্নিক চট্টোপাধ‌্যায়ের ‘লেডি চ‌্যাটার্জি’, অরিন্দম চক্রবর্তীর ‘আমি নন্দিনী’, দীপ মোদকের ‘নেক্রো’, আবু হায়াত মাহমুদের ‘ভালোবাসা’, কৌশিক করের ‘ফটাশ’—এই সাত সিরিজ দিয়ে যাত্রা শুরু হবে।

অরিন্দম শীলের ‘উনিশে এপ্রিল’ সিরিজটিতে আছেন আরিফিন শুভ, অরুণিমা ঘোষ, সৌরসেনী মৈত্র, সাহেব, অঙ্কিতা চক্রবর্তী, ইন্দ্রাশিস রায় ও অনুরাধা রায়। মূলত একটি মার্ডার মিস্ট্রিকে কেন্দ্র করে গল্প জমে উঠবে। কমলেশ্বর মুখোপাধ‌্যায়ের সিরিজের প্রধান চরিত্রে ঋত্বিক চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ‌্যায়, অরুণিমা ঘোষ। ‘লেডি চ‌্যাটার্জি’তে প্রধান ভূমিকায় দেখা যাবে অরুণিমা ঘোষ, দেবাশিস মণ্ডল, অলিভিয়া সরকারকে।


You might also like!