Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Entertainment

2 years ago

Tripti Dimri:‘অ্যানিমেল’-এর সাফল্যে কত পারিশ্রমিক বাড়ালেন তৃপ্তি

Tripti Dimri
Tripti Dimri

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ওটিটিতে ‘বুলবুল’, ‘কলা’র মতো কাজ করলেও গত বছর সন্দীপ রেড্ডি ভাঙ্গার সিনেমা ‘অ্যানিমেল’ দিয়ে ব্যাপক পরিচিতি পান তৃপ্তি দিমরি।

এই সিনেমার পর থেকেই চর্চায় এই তরুণ অভিনেত্রী। নতুন খবর, ‘অ্যানিমেল’-এর সাফল্যে নিজের পারিশ্রমিক দ্বিগুণ বাড়িয়েছেন তৃপ্তি।এরপরই কার্তিক আরিয়ানের সঙ্গে ‘ভুল ভুলাইয়া ৩’ ছবিতে দেখা যাবে তৃপ্তিকে। ‘অ্যানিমেল’–এর পর এক ধাক্কায় বেশ অনেকটাই নাকি পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন তৃপ্তি!

বলিপাড়া সূত্রে খবর, ‘অ্যানিমেল’ ছবিতে অভিনয় করে ৪০ লাখ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন তৃপ্তি। তার ঠিক পরই ‘ভুল ভুলাইয়া ৩’ ছবির প্রস্তাব পান তৃপ্তি। শোনা যাচ্ছে, প্রায় দ্বিগুণ পারিশ্রমিক নিচ্ছেন ছবিটির জন্য। এ মুহূর্তে প্রতি ছবিতে প্রায় এক কোটি রুপি নিচ্ছেন তৃপ্তি।

বলিপাড়া সূত্রে খবর, ইনস্টাগ্রামে কোনো নামী সংস্থার প্রচার করতে প্রতি পোস্টে ৬০–৯০ লাখ রুপি পারিশ্রমিক আদায় করেন অভিনেত্রী। বর্তমানে ইনস্টাগ্রামের পাতায় অভিনেত্রীর অনুগামীর সংখ্যা ৫১ লাখ পার হয়ে গেছে। সব মিলিয়ে তৃপ্তির ক্যারিয়ার গ্রাফ এখন ঊর্ধ্বমুখী।

গত জুন মাসে মুম্বাইয়ের বিলাসবহুল এলাকায় একটি বাংলো কিনেছেন তিনি। খরচ হয়েছে ১৪ কোটি রুপি। মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রায় অধিকাংশ বলি তারকার আস্তানা। শাহরুখ খান, সালমান খান থেকে শুরু করে প্রবীণ অভিনেত্রী রেখার বাংলো রয়েছে ওই এলাকায়। আলিয়া ভাট ও রণবীর কাপুর দম্পতিও থাকেন পশ্চিম বান্দ্রায়। রণবীরের বাড়ির কাছাকাছিই নাকি বাংলো কিনেছেন তৃপ্তি। তা নিয়েও বলিপাড়ায় শুরু হয়েছে নতুন জল্পনা।


You might also like!