Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Entertainment

1 year ago

Punjabi comedian Jaswinder Bhalla dies: প্রয়াত জনপ্রিয় পাঞ্জাবি কমেডিয়ান–অভিনেতা জসবিন্দর ভাল্লা

Renowned Punjabi actor Jaswinder Bhalla
Renowned Punjabi actor Jaswinder Bhalla

 

মোহালি, ২২ আগস্ট : জনপ্রিয় পাঞ্জাবি কমেডিয়ান এবং অভিনেতা জসবিন্দর ভাল্লা প্রয়াত। শুক্রবার সকালে মোহালির ফর্টিস হাসপাতালে জীবনাবসান। বয়স হয়েছিল ৬৫। প্রবীণ অভিনেতা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। জসবিন্দর ভাল্লার শেষকৃত্য শনিবার মোহালির বালোঙ্গিতে সম্পন্ন হবে বলে জানা গেছে। পাঞ্জাবের অনেক বিখ্যাত সিনেমায় কাজ করার পাশাপাশি, জসবিন্দর সিং ভাল্লা অনেক কমেডি নাটকেও অভিনয় করেছেন। জসবিন্দর ভাল্লা কেবল পাঞ্জাবেই নয়, সারা বিশ্বে জনপ্রিয়। তিনি 'দুল্লা ভাট্টি' ছবির মাধ্যমে পাঞ্জাবি ছবিতে আত্মপ্রকাশ করেন। তিনি অনেক পাঞ্জাবি ছবিতে কাজ করেন, যার মধ্যে উল্লেখযোগ্য 'চক দে ফাট্টে', 'মেল কারাদে রাব্বা', 'ক্যারি অন জাত্তা', 'জাট অ্যান্ড জুলিয়েট', 'ড্যাডি কুল মুন্ডে ফুল' ইত্যাদি। এগুলো জনপ্রিয় হয় দর্শক মহলে।

You might also like!