Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

4 days ago

Hasirani Rath: ‘জন্মের আগেই মাধ্যমিক!’ হলফনামা বিতর্কে কংগ্রেসের মামলা খারিজ, স্বস্তি হাসিরানি রথের

Nandigram BJP candidate  Hasirani Rath
Nandigram BJP candidate Hasirani Rath

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:   নন্দীগ্রাম উপনির্বাচনের আগে বড় আইনি স্বস্তি পেলেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ। তাঁর জমা দেওয়া নির্বাচনী হলফনামা নিয়ে একাধিক প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টে মামলা করেছিল কংগ্রেস। মঙ্গলবার সেই মামলা খারিজ করে দিলেন বিচারপতি কৃষ্ণ রাও। গত শুক্রবার মামলাটির শুনানি শেষ হলেও সেদিনই রায় ঘোষণা করেনি আদালত। রায়দান স্থগিত রাখা হয়েছিল। অবশেষে মঙ্গলবার মামলাটি খারিজের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভবানীপুর এবং নন্দীগ্রাম থেকে ভোটে লড়েন শুভেন্দু অধিকারী। দু’টি কেন্দ্রেই জয়ী হন তিনি। স্বাভাবিকভাবে তাই একটি আসন ছাড়ার কথা ছিল। সেই অনুযায়ী নন্দীগ্রাম আসনটি ছেড়ে দেন শুভেন্দু। আগামী ৬ অক্টোবর ওই নন্দীগ্রামে উপনির্বাচন। সেখানে বিজেপি প্রার্থী হিসাবে লড়ছেন নিহত আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানি। এরপরেই তাঁর মনোনয়নে তথ্যগত ত্রুটি রয়েছে বলে দাবি করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। আবেদনে কংগ্রেসের আইনজীবী অভিযোগ করে জানান, ১৯৬৬ সালে হাসিরানি রথের জন্ম। আর হলফনামায় উল্লেখ করা হয়েছে, তিনি ১৯৬৫ সালে চৌখালি গঙ্গাখালি বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেছেন। হিসাব অনুযায়ী তা সম্ভব নয়। 

তাই কংগ্রেসের দাবি, নিজের বয়স কিংবা মাধ্যমিকের শংসাপত্র নিয়ে মিথ্যা তথ্য দিয়েছেন হাসিরানি। ফলে তাঁর মনোনয়ন বাতিলের আবেদন জানানো হয়। যদিও এক্ষেত্রে কমিশনের দাবি ছিল, মনোনয়ন স্ক্রুটিনির সময় কেউ কোনও আপত্তি জানাননি। ফলে এই বিষয়ে প্রশ্ন তোলার আর এক্তিয়ার আর নেই। এমনকী মাধ্যমিকের শংসাপত্র জাল কি না, তা মনোনয়ন বাতিলের কারণ হতে পারে না বলেও আদালতে জানান কমিশনের আইনজীবী। অন্যদিকে হাসিরানির আইনজীবী জয়দীপ করের অবশ্য দাবি ছিল, হলফনামায় ইচ্ছাকৃতভাবে কোনও ভুল করা হয়নি। তাই হাসিরানিকে সুযোগ দেওয়া উচিত বলেই মত তাঁর। শুক্রবার বিচারপতি কৃষ্ণ রাও সবপক্ষের সওয়াল জবাব শোনেন। চূড়ান্ত পর্বের শুনানি শেষ হয়ে যাওয়ার পর রায়দান স্থগিত রেখেছিল কলকাতা হাই কোর্ট। তবে এদিন মামলাটিই খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ফলত উপনির্বাচনের আগে যা বড় স্বস্তি নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের জন্য।     

You might also like!