Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

4 days ago

Asian Games 2026: এশিয়ান গেমসে বিজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের অভিনন্দন রাষ্ট্রপতি ও প্রতিরক্ষামন্ত্রীর

President Droupadi Murmu and Defence Minister Rajnath Singh
President Droupadi Murmu and Defence Minister Rajnath Singh

 

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর : মঙ্গলবার এশিয়ান গেমসে রৌপ্যপদক জয়ী নীরু ধান্ডা, অসীমা আহলাওয়াত, মনীষা কীর এবং পুরুষদের লং জাম্প প্রতিযোগিতায় রৌপ্যপদক জয়ী মুরলী শ্রীশঙ্করকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

রাষ্ট্রপতি এক্স-এ লিখেছেন, এশিয়ান গেমস ২০২৬-এ মহিলাদের ট্র্যাপ টিম ইভেন্টে রৌপ্যপদক জেতার জন্য নীরু ধান্ডা, অসীমা আহলাওয়াত এবং মনীষা কীরকে অনেক অভিনন্দন। তোমাদের নিখুঁত দক্ষতা এবং একাগ্রতাই এই সাফল্যের কারণ। আমি আশা করি ভবিষ্যতেও তোমরা এমন আরও অনেক স্মরণীয় সাফল্য অর্জন করবে।

রাজনাথ সিং বলেন, এটি ভারতের জন্য এক গর্বের মুহূর্ত। ২০২৬ এশিয়ান গেমসে পুরুষদের লং জাম্পে রৌপ্য পদক জিতেছেন মুরলী শ্রীশঙ্কর। তিনি আরও উচ্চতায় পৌঁছন, নতুন কীর্তি স্থাপন করুন এবং তাঁর সেরা পারফরম্যান্স দিয়ে আমাদের তরুণদের অনুপ্রাণিত করতে থাকুন। উল্লেখ্য, মঙ্গলবার ২০২৬ এশিয়ান গেমসে ভারতীয় মহিলা ট্র্যাপ শুটিং দল রৌপ্য পদক জিতেছে। অন্যদিকে, নীরু ধান্ডা ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে পৌঁছে ভারতের পদক জয়ের আশা বাঁচিয়ে রেখেছেন।

You might also like!