Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

West Bengal

3 days ago

Arjun Singh: ‘কার্বলিক অ্যাসিডের দাওয়াই’, অতি বামেদের নিশানা করে অর্জুনের কড়া মন্তব্য

State labour minister Arjun Singh
State labour minister Arjun Singh

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  রাজ্যের অতি বামপন্থী রাজনীতি নিয়ে এবার কড়া বার্তা দিলেন শ্রম ও পরিবহণমন্ত্রী অর্জুন সিং। অতি বামেদের নিয়ন্ত্রণে রাখতে ‘কার্বলিক অ্যাসিডের দাওয়াই’ দেওয়ার কথা বলেন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অতি বামপন্থীদের ভূমিকা নিয়ে এর আগেই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেশবিরোধী স্লোগান এবং ‘আজাদি’ স্লোগান নিয়ে আপত্তির কথা প্রকাশ্যে জানিয়েছেন মুখ্যমন্ত্রী-সহ বিজেপির একাধিক শীর্ষ নেতা। সেই অবস্থানের সঙ্গেই সুর মিলিয়ে এবার অতি বামপন্থীদের বিরুদ্ধে কড়া ভাষায় মন্তব্য করলেন অর্জুন। তাঁর এই ‘কার্বলিক অ্যাসিডের দাওয়াই’ মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। 

অর্জুন সিং কাঁকিনাড়ার পানপুর মোড়ে দলীয় কর্মিসভায় উপস্থিত হয়েছিলেন। সেখানেই তিনি এই মন্তব্য করেন। প্রসঙ্গত, সোমবার রাতে বাম ও অতি বামপন্থীদের ‘বাড়বাড়ন্ত’ নিয়ে বার্তা দিয়েছিলেন। দু’ঘণ্টা সময় তাঁকে দিলেই ব্ল্যাকআউট করে বাংলা থেকে অতি বামপন্থীদের ধুঁয়েমুছে সাফ করে দেবেন। সেই হুঁশিয়ারি দিয়েছিলেন অর্জুন। সেই বক্তব্যের পরেই জোর হইচই দেখা দেয়। এবার তিনি কার্বলিক অ্যাসিডের দাওয়াই দিলেন। 

সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দেন মন্ত্রী। সেখানেই বাম ও অতিবাম প্রসঙ্গ উঠতেই সুর চড়ান অর্জুন। বামপন্থীদের তুলোধনা করে তাঁর কটাক্ষ, “বামপন্থীরা কোনওদিনই দেশের ভালো চায় না। ওরা নিজের বাবা-মাকে সম্মান দেয় না। অথচ কার্ল মার্কস, লেনিনকে ওরা পুজো করে। সুতরাং ওদের কথার কোনও মূল্য নেই।” তিনি আরও বলেন, “দেশবিরোধী শক্তিকে মুখ্যমন্ত্রী আইন ব্যবস্থার মাধ্যমে সামাল দিতে চান। কিন্তু এই বিষয়ে মুখ্যমন্ত্রীর নিজের স্ট্রাটেজি বদলানো দরকার।” এরপরেই আসে কার্বলিক অ্যাসিডের প্রসঙ্গ। অর্জুন বলেন, “যারা দেশবিরোধী স্লোগান দিচ্ছে, তারা এমনি শুনবে না। এদের জন্য কার্বলিক অ্যাসিড লাগবেই লাগবে। কার্বলিক অ্যাসিড দিলে যেমন সাপ পালায়, সেরকম এরাও পালাবে।” এরপর ফের দু’ঘণ্টা সময় দিলে ব্ল্যাকআউট করে ওয়াশআউটের কথা প্রসঙ্গ তোলেন তিনি। 

You might also like!