Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Entertainment

2 years ago

Rajnandini Paul: এবার সিরিজ আকারে হইচই-তে আসছে মহালয়া ,দুর্গারূপে রাজনন্দিনী

Rajnandini Paul
Rajnandini Paul

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃদীর্ঘ এক সপ্তাহ ধরে টালমাটাল টলিউড অবশেষে শান্ত। চেনা ছন্দে ফিরেছে স্টুডিওপাড়াও। বুধবার সকাল থেকেই লাইট, ক্যামেরা, অ্যাকশনের হাঁকডাক! সেই আবহেই শুরু হল হইচই-এর থমকে যাওয়া মহালয়ার শুটিং। এই ওয়েব প্ল্যাটফর্মের সুবাদেই প্রথমবার দর্শকদের কাছে সিরিজের আকারে আসতে চলেছে মহালয়া। আর সেই ওয়েব সিরিজেই দুর্গারূপে দেখা যাবে রাজনন্দিনী পালকে (Rajnandini Paul)।

হইচই-এর মহালয়া সিরিজের জন্যেই শ্যুটিং শুরু করেছেন অভিনেত্রী। এর আগেও হইচই-এর একাধিক সিরিজে নজর কেড়েছেন রাজনন্দিনী। শোনা যাচ্ছে, সিরিজের নাম হতে পারে ‘দুপুর দুর্গা’। এতদিন পর্যন্ত মহালয়া মানেই ছিল একই কাহিনীর উপর অভিনেত্রীদের অসুরনিধন। এই প্রথমবার সম্পূর্ণ অন্য রূপে আসছে মহালয়া। সিরিজের জন্য তাঁর কোরিওগ্রাফার সুকল্যাণ ভট্টাচার্য।

উল্লেখ্য, রাজনন্দিনী অভিনেত্রী ইন্দ্রাণী দত্তর কন্যা। শুধু অভিনয় নয়, রাজনন্দিনী গান এবং নাচেও সমানতালে পারদর্শী। অভিনয়ের শুরুতেই বড় ব্রেক পেয়েছিলেন রাজনন্দিনী। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে ফিল্মি কেরিয়ার শুরু তাঁর। প্রথম ছবি থেকেই পরিচালকের নামের সঙ্গে তাঁর নাম জড়িয়ে বেজায় বিতর্ক শুরু হয়েছিল। মায়ের থেকেই অভিনয়ের অ-আ-ক-খ শেখা তাঁর। স্টারকিড বলে কি বাড়তি সুবিধা পান রাজনন্দিনী? এর উত্তরে আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে রাজনন্দিনী জানিয়েছিলেন, “ধরে নেওয়া যাক, ইন্দ্রাণী দত্তের মেয়ে বলে আমি একটি বা দু’টি ছবি পেতে পারি। কিন্তু আমি ভাল কাজ না করলে একের পর এক কাজ পেতাম কি?” উল্লেখ্য, রাজনীতির প্রথম ব্রেক, ‘এক যে ছিল রাজা’, এছাড়াও উড়নচণ্ডী, অসুর, পাঁচফোড়ন এমন একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি।


You might also like!