Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Entertainment

2 years ago

Surya Movie Teaser : 'কুলের আচার'-এর পরে ফের জুটি মধুমিতা-বিক্রমের সূর্য, প্রকাশ্যে এল টিজার

Surya Movie Teaser
Surya Movie Teaser

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ 'তুমি আমাকে চেনো না, কিন্তু আমি তোমাকে বহুদিন থেকে চিনি'.. এই সংলাপ দিয়েই শুরু হয়েছিল টিজারের। আর তারপরেই কখনও অ্যাকশন, কখনও রোম্যান্সে মোড়া মধুমিতা সরকার (Madhumita Sarkar) আর বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee)-র প্রেমের গল্প। আজ প্রকাশ পেল, শিলাদিত্য মৌলিকের (Shiladitya Moulik) নতুন ছবির টিজার।

টিজার শুরু হচ্ছে একটি সংলাপ দিয়ে । মধুমিতার কণ্ঠে শোনা গেল, 'তুমি আমাকে চেনো না, কিন্তু আমি তোমাকে বহুদিন থেকে চিনি' । এছাড়া গোটা টিজারে কোনও সংলাপ নেই । মধুমিতা ও বিক্রমের প্রেমের গল্পে যে যথেষ্ঠ অ্যাকশন থাকবে, তা টিজারেই স্পষ্ট । বিক্রম ও মধুমিতার পাশাপাশি দেখা যাবে দর্শনাকেও । তবে,ধূসর দিক রয়েছে চরিত্রগুলির । টিজারে গল্প স্পষ্ট না হলেও, বিক্রম ক্যাপশনে জানিয়েছেন, তাঁদের সূর্য-র রংধনুর সাত নয়, সতেরো রং । আগামী মাসেই মুক্তি পাচ্ছে সিনেমাটি । ছবির অধিকাংশ শুটিং হয়েছে উত্তরবঙ্গে ।

বিক্রমের একাধিক সিনেমা এখন মুক্তির অপেক্ষায় । সদ্য 'অমরসঙ্গী' ছবির জন্য শুটিং শেষ করেছেন । এদিকে, দিন কয়েক আগেই ঘোষণা করা হয়েছে 'পারিয়া টু' । এবার নায়কের নতুন সিনেমা নিয়ে অধীর আগ্রহে অনুরাগীরা ।


You might also like!