Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

kolkata

8 hours ago

Dilip Ghosh: পশ্চিমবঙ্গে অবশ্যই ইউসিসি লাগু হবে, মন্তব্য দিলীপ ঘোষের

Bengal government minister Dilip Ghosh
Bengal government minister Dilip Ghosh

 

কলকাতা, ৫ অক্টোবর : অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করার বিষয়ে আবারও দলের অনড় অবস্থানের কথা স্পষ্ট করলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। সোমবার সকালে কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, অভিন্ন দেওয়ানি বিধি লাগু করা বিজেপির অন্যতম প্রধান নীতিগত সিদ্ধান্ত এবং তা যথাযথ নিয়ম মেনেই বাস্তবায়িত করা হবে।

এক প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, "এটি পার্টির সুনির্দিষ্ট সিদ্ধান্ত; আমরা অবশ্যই ইউসিসি লাগু করব। পাশাপাশি সার্বিক উন্নয়নমূলক কাজও সমান তালে এগিয়ে চলছে। সাধারণ মানুষকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার সিংহভাগই পূরণ করা সম্ভব হয়েছে। আর বাকি যে সমস্ত বিষয় রয়েছে, সেগুলির সঙ্গে কিছু নির্দিষ্ট সাংবিধানিক ও প্রশাসনিক প্রক্রিয়া জড়িত। সেই প্রক্রিয়াগুলি সম্পন্ন করে যথাসময়েই সেগুলিও বাস্তবায়িত হবে।"

You might also like!