Country

2 days ago

Red Fort Blast Case: লালকেল্লা বিস্ফোরণ মামলায় ১১ অভিযুক্তের বাড়ল জেল হেফাজত

Judicial custody of Delhi blast accused increased
Judicial custody of Delhi blast accused increased

 

নয়াদিল্লি, ১ অক্টোবর : দিল্লি লালকেল্লা বিস্ফোরণ মামলায় ধৃত ১১ জন অভিযুক্তের জেল হেফাজতের মেয়াদ আগামী ২১ নভেম্বর পর্যন্ত বাড়াল দিল্লির বিশেষ এনআইএ আদালত। বৃহস্পতিবার নিরাপত্তা নিশ্চিত করতে অভিযুক্তদের সশরীরে হাজির না করে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আদালতে পেশ করা হয়।

আদালত সূত্রে জানা গিয়েছে, গত ২৯ আগস্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র পেশ করা চার্জশিটের ওপর আনুষ্ঠানিক শুনানি গ্রহণ করেছিল আদালত। মোট ১২ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে তদন্তকারী সংস্থা। এদের মধ্যে উমর উন নবি নামে এক অভিযুক্ত বিস্ফোরণ চলাকালীনই নিহত হয়েছে এবং অপর এক অভিযুক্ত বর্তমানে পলাতক রয়েছে। বাকি ধৃত ১১ জনের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়ানোর নির্দেশ দেয় আদালত। মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২১ নভেম্বর। ওই দিনই মামলার পরবর্তী পদক্ষেপ ও আইনি প্রক্রিয়া নিয়ে শুনানি চলবে।

You might also like!