Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Entertainment

2 years ago

Sonakshi Zaheer Visits Hospital:বিয়ের এক সপ্তাহ পরেই হাসপাতালে সোনাক্ষী - জাহির ,কি অন্তঃসত্ত্বা? নবদম্পতিকে নিয়ে জল্পনা তুঙ্গে

Sonakshi Zaheer Visits Hospital
Sonakshi Zaheer Visits Hospital

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মেয়ের বিয়ের পরপরই হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবীণ অভিনেতা টার্নড নেতা শত্রুঘ্ন সিনহা ৷ তাঁর ছেলে অভিনেতা লব সিনহা 'খামোশ' অভিনেতার এই খবরটি নিশ্চিত করেছেন ৷

ভিডিয়োয় দেখা যাচ্ছে, মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতাল থেকে বেরিয়ে আসছেন সোনাক্ষী ও জ়াহির। তবে ছবিশিকারিদের দেখতে পেয়েই তাঁরা গাড়িতে উঠে পড়েন। বলা ভাল, এ দিন ছবিশিকারিদের এড়িয়ে যান নবদম্পতি। এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই জল্পনা শুরু হয়, তা হলে কি সোনাক্ষী অন্তঃসত্ত্বা?

নেটাগরিকের একাংশ মনে করিয়ে দিয়েছে অভিনেত্রী আলিয়া ভট্টের বিয়ের কথা। বিয়ের দু’মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করেছিলেন অভিনেত্রী। সেই একই পথই কি অনুসরণ করবেন সোনাক্ষীও? এক নেটাগরিকের মন্তব্য, “কোলে হয়তো সন্তান আসছে। তাই চিকিৎসকের কাছে গিয়েছিলেন সোনাক্ষী।”

সোনাক্ষী ও জ়াহিরের ভিন্‌ধর্মী বিয়ে নিয়ে বিতর্ক কম হয়নি। সাত বছর সম্পর্কে থাকলেও এই বিয়েতে নাকি সম্মতি ছিল না শত্রুঘ্ন সিন্‌হা ও গোটা পরিবারের। যদিও শত্রুঘ্ন সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, অনেকেরই বিয়ের আগে প্রথম দিকে নানা রকমের সমস্যা হয় পরিবারে। কিন্তু এই বিয়েতে তাঁদের সম্পূর্ণ সম্মতি রয়েছে।

বিয়েতে ছিল না কোনও ধর্মীয় আচার। আইনি মতে বিয়ে করেন তারকা দম্পতি। আড়ম্বরহীন বিয়েতে সোনাক্ষীর সাজও ছিল ছিমছাম। নিমন্ত্রিতদের মধ্যে ছিলেন আত্মীয় পরিজন ও বি-টাউনের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব। কিন্তু বিয়ের এক সপ্তাহের মধ্যে হাসপাতালে যেতে দেখে নেটাগরিকরা মনে করছেন, সোনাক্ষী অন্তঃসত্ত্বা বলেই কি বিয়েতে সম্মতি দিল সিন্‌হা পরিবার? যদিও এ সবই জল্পনা। ঠিক কী কারণে তাঁরা হাসপাতালে গিয়েছিলেন তা নিয়ে দম্পতি মুখ খোলেননি।

You might also like!