Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Entertainment

2 years ago

Kalki 2898 AD:পাঁচ দিনে ৫০০ কোটি পার

Kalki 2898 AD
Kalki 2898 AD

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সাড়া ফেলেছে ‘কল্কি ২৮৯৮ এডি’। নাগ অশ্বিন পরিচালিত সায়েন্স-ফিকশনধর্মী ছবিটি যেন বক্স অফিসের খরার বুকে সবুজ প্রাণ এনে দিয়েছে। ছবিটি এরই মধ্যে ব্লকবাস্টারের পথে বেশ এগিয়ে গেছে।

‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির মুক্তির অপেক্ষায় যে সিনেমা দর্শকেরা ছিলেন, তা বক্স অফিসের দিকে তাকালেই বোঝা যাচ্ছে। আয়ের দিক থেকে ছবিটি অনেক ব্লকবাস্টার ছবিকে ইতিমধ্যে পেছনে ফেলে দিয়েছে।

মুক্তির মাত্র চার দিনের মধ্যে ‘কল্কি’ বিশ্বের বক্স অফিসে ৫০০ কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে। গত ২৭ জুন মুক্তি পেয়েছে নাগ অশ্বিনের এই ছবি। ওপেনিং ডেতেই ‘কল্কি’ দারুণ ব্যবসা করেছে। আর প্রথম সপ্তাহান্তেও দুরন্ত গতিতে ছুটতে দেখা গেছে ‘কল্কি’কে। আর ছুটবে না-ই বা কেন।এ ছবিতে একদিকে অমিতাভ বচ্চন, কমল হাসান, প্রভাস, দীপিকা পাড়ুকোনের মতো তারকারা আছেন।

আবার ছবির মাঝে মাঝে দেখা গেছে ম্রুণাল ঠাকুর, দুলকার সালমান, বিজয় দেবরাকোন্ডার মতো প্রিয় তারকার মুখ। এদিকে আবার দুই নামকরা পরিচালক রাজামৌলি এবং রাম গোপাল ভার্মাকে ‘কল্কি’ ছবিতে ক্যামিও হিসেবে অভিনয় করতে দেখা গেছে। তার ওপর এই ছবির সবচেয়ে বড় সম্পদ ভিএফএক্স, যা হলিউডের ছবিকেও টেক্কা দিতে পারে।

৬০০ কোটি বাজেটের ‘কল্কি’ ছবি থেকে নির্মাতারা ইতিমধ্যে ৫০৭ কোটি টাকা নিজেদের পকেটে ঢুকিয়ে ফেলেছেন। গত শনিবারের তুলনায় রোববার ছবিটি ২০ শতাংশ বেশি আয় করেছে। প্রভাস-দীপিকা অভিনীত ছবিটি গত শনিবার দুনিয়াজুড়ে ব্যবসা করেছিল ১০০ কোটি। আর রোববার ছবিটি আয় করেছে প্রায় ১২০ কোটি। বলে নেওয়া ভালো, ‘কল্কি’ মুক্তির প্রথম দিনই দুর্দান্ত ইনিংস খেলেছে। এদিন সায়েন্স-ফিকশনধর্মী এ ছবির বিশ্বজুড়ে আয়ের অঙ্ক ছিল ১৯১ কোটি। মুক্তির মাত্র চার দিনের মাথায় ৫০৭ কোটি আয় করে সবাইকে চমকে দিয়েছে ‘কল্কি’।

৫০০ কোটি ক্লাবের সবচেয়ে দ্রুত আয়কারী ছবি হিসেবে ‘কল্কি’র নাম সেরা দশে উঠে এসেছে। নাগ অশ্বিনের ছবিটি এ তালিকায় ষষ্ঠ স্থানে আছে। আর এ তালিকায় সবার ওপরে আছে এস এস রাজামৌলির ‘আরআরআর’ ছবির নাম। শাহরুখ খানের ‘পাঠান’ এবং ‘জওয়ান’ ছবির নাম তৃতীয় আর চতুর্থ স্থানে আছে। বাণিজ্যিক বিশ্লেষকদের মতে, ‘কল্কি’ মুক্তির প্রথম সপ্তাহে হাজার কোটির ক্লাবের সদস্য হয়ে যাবে। ‘কল্কি’র গতি দেখে বোঝা যাচ্ছে যে ছবিটি আগামী দিনে অনেক হিসাব–নিকাশ উল্টে দিতে চলেছে।

You might also like!