Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Cooking

10 months ago

Mid-morning drinks: কফি নয়, এই সেরা পানীয়ই রাখবে সুস্থ! ব্রেকফাস্ট ও লাঞ্চের মাঝে কোন পানীয়গুলি খাবেন?

Ginger-Lemon-Honey Detox Drink
Ginger-Lemon-Honey Detox Drink

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সকালে ঘুম থেকে উঠে কোনও রকমে প্রাতরাশ করেই ছোটেন অফিস। তার পরে সেখানে গিয়ে ডেস্কে বসে পান করেন এক কাপ কফি। প্রাতরাশ আর এই কফি পানের মধ্যে বিরতি থাকে ঘণ্টা দেড়েকের। তারও ঘণ্টা দু’য়েক পরে হয়তো সারেন মধ্যাহ্নভোজ। এই যে প্রাতরাশ আর মধ্যাহ্নভোজের মাঝের কফি। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পানীয়। কারণ এটি যেমন প্রাতরাশ হজমে প্রভাব ফেলে তেমনই প্রভাব ফেলে দুপুরের খাবার হজম করার ক্ষেত্রেও।

আদা-লেবু-মধু ডিটক্স পানীয়—

উপকরণ:

১ গ্লাস ঈষদুষ্ণ জল

১ ইঞ্চি আদার টুকরো কুরে নেওয়া

১ চা চামচ লেবুর রস

১/২ চা চামচ মধু

এক চিমটে গোলমরিচ গুঁড়ো

প্রণালী:

১ গ্লাস জল হালকা গরম করুন। তার মধ্যে কুরে নেওয়া আদা দিন। আদা মেশানোর পরে পাত্রটি ৫-৭ মিনিটের জন্য ঢেকে রাখুন যাতে আদার নির্যাস ভাল ভাবে জলে মিশে যায়। এরপর জলটি ছেঁকে একটি গ্লাসে নিন। ছেঁকে নেওয়া জলের মধ্যে লেবুর রস, মধু এবং গোলমরিচ গুঁড়ো মিশিয়ে দিন। প্রাতরাশ করার প্রায় ২ ঘন্টা পরে এটি ধীরে ধীরে পান করুন।

উপকারিতা:

১। লেবু হজম প্রক্রিয়াকে শক্তিশালী করে। লেবুর ভিটামিন সি বিপাকের হার বৃদ্ধি করে। ফলে তা ফ্যাট ভাঙতে সাহায্য করে।

২। আদার অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য শরীরকে প্রদাহ মুক্ত করে। ফলে হজমশক্তি ভাল থাকে, অন্ত্র ভাল থাকে। সংক্রমণ মুক্ত থাকে শরীর।

৩। এই পানীয় শরীরকে আর্দ্র রাখে এবং টক্সিন বা দূষিত পদার্থ বার করে দিতে সাহায্য করে।


You might also like!