Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Game

2 years ago

Austria-Poles: ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ: পোলিশদের হারিয়ে শেষ ষোলোয় খেলার আশা বাঁচিয়ে রাখল অস্ট্রিয়া

Austria keep hopes of last 16 alive with win over Poles
Austria keep hopes of last 16 alive with win over Poles

 

বার্লিন, ২২ জুন: বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে শুক্রবার রাতে পোল্যান্ড –এর বিরুদ্ধে ৩-১ গোলে জিতেছে অস্ট্রিয়া। ফ্রান্সের বিপক্ষে ১-০ ব্যবধানে হেরে এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শুরু করা দলটি দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপে আছে দ্বিতীয় স্থানে।

আর টানা দুই হারে পোল্যান্ড এখন সবার নিচে। নেদারল্যান্ডসের বিপক্ষে ২-১ গোলে হেরে আসর শুরু করেছিল তারা। শুরু থেকে পোল্যান্ডের রক্ষণে চাপ বাড়াতে থাকে অস্ট্রিয়া। নবম মিনিটে কাঙ্ক্ষিত গোলও পেয়ে যায় তারা। গোল করেন গিয়ানট।

পাল্টা জবাব দিতে মরিয়া পোল্যান্ড সমতা আনে ৩০ মিনিটে। গোল করেন পিয়ানতেক। এরপর ৬০ ও ৭৬ মিনিটে অস্ট্রিয়ার গোল করেন মার্কো আরনাওতোভিচের ও স্ট্যাসনি।

গ্রুপ পর্বের শেষ রাউন্ডে অস্ট্রিয়া খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে, আর পোল্যান্ড খেলবে ফরাসিদের সঙ্গে।


You might also like!