Breaking News
 
Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

 

Mamata's letter to Modi regarding the NET exam:নিট পরীক্ষা প্রসঙ্গে মোদীকে চিঠি মমতার, আগের ব্যবস্থা ফিরিয়ে আনার আহ্বান

Mamata's letter to Modi regarding the NET exam
Mamata's letter to Modi regarding the NET exam

 

কলকাতা, ২৮ জুন : নিট পরীক্ষা প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন জানিয়েছেন, নিট বাতিল করা হোক। পাশাপাশি রাজ্য সরকারগুলির উদ্যোগে এই পরীক্ষা পরিচালনার পূর্ববর্তী ব্যবস্থা পুনরুদ্ধার করার জন্য প্রধানমন্ত্রী মোদীর কাছে আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিটে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। নিট-ইউজি নিয়ে এখনও পর্যন্ত যত অনিয়মের অভিযোগ উঠেছে, তার তদন্ত করছে সিবিআই। পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস হয়েছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। এমতাবস্থায় নিট বাতিলের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…