Breaking News
 
Suvendu Adhikari: ‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর Government Hospitals Employees Bonus: পুজোর আগে সরকারি হাসপাতালের কর্মীদের জন্য সুখবর, ৮.৩৩% বোনাসের নির্দেশ স্বাস্থ্যদপ্তরের Mumbai Protest Row: জ্ঞানেশ ইস্যুতে বিক্ষোভের জের! দীপকে-সহ ৪০০ জনের বিরুদ্ধে এফআইআর, পুলিশকে কেন ‘ধন্যবাদ’ ককরোচ নেতার? Kerala Orders Probe: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্তের নির্দেশ কেরলের স্বরাষ্ট্রমন্ত্রীর Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি

 

Entertainment

3 years ago

Zee Bangla Mahalaya 2023: জি বাংলার মহিষাসুরমর্দিনী এবার 'নবপত্রিকা'! কে কে থাকছেন?

Actor Abhishek Bose, Ankita Mullik, Ditipriya Roy
Actor Abhishek Bose, Ankita Mullik, Ditipriya Roy

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হাতে গুনে পুজোর আর মাত্র কয়েকদিন বাকি। তবে পুজোর সাথে মহালয়ার দিনটা ওতপ্রোতভাবে জরিত। ভোর ৪টের সময় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের 'মহিষাসুরমর্দিনী' শুনেই পুজোর শুভ সূচনা করে বাঙালি। আবার সেটি শেষ হলেই চোখ রাখেন টেলিভিশনের পর্দায়। 

আগে দূরদর্শনেই সম্প্রচারিত হত এই প্রভাতী অনুষ্ঠান। তবে এখন বেসরকারি চ্যানেলেও দেখা যায় এই অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের জন্য অপেক্ষা করেন দর্শক। কোন চ্যানেলে হল সেরা দুর্গা?

এবার জি বাংলার মহালয়ার চরিত্রেরা প্রকাশ্যে ধরা দিলেন। এবার জি বাংলার এই অনুষ্ঠানের নাম 'নব পত্রিকা'। সেখানে দুর্গা চরিত্রে দেখা যাবে জগদ্ধাত্রী ধারাবাহিকের নায়িকা অঙ্কিতা মল্লিককে। উল্টোদিকে শিবের ভূমিকায় থাকবেন ‘ফুলকি’-র রোহিত অর্থাৎ অভিষেক বসু। দেবী ব্রহ্মাণী হিসেবে পর্দায় ধরা দেবেন ‘গৌরী এলো’-র মোহনা মাইতি। দেবী কালিকা হচ্ছেন ‘রাঙা বউ’ ধারাবাহিকের শ্রুতি দাস। দেবী উমা হয়ে জি বাংলায় ফিরছেন দিতিপ্রিয়া রায়, যিনি একসময় ‘রাসমণি’ হয়ে মন জয় করেছিলেন দর্শকদের। দেবী কার্তিকী হিসেবে দর্শকরা দেখতে পারবেন ‘নিম ফুলের মধু’-র ‘পর্ণা’ পল্লবী শর্মাকে। দেবী শিবা হবেন শ্বেতা ভট্টাচার্য, যাঁর ধারাবাহিক ‘সোহাগ জল’ শেষ হয়েছে সদ্যই। দেবী রক্তদন্তিকা হচ্ছেন ‘খেলনা বাড়ি’র মিতুল ওরফে আরাত্রিকা। ‘কার কাছে কই মনের কথা’-র শিমুল অর্থাৎ মানালি দে-কে দেখা যাবে দেবী শোকরহিতা হিসেবে। দেবী চামুণ্ডা হয়ে পর্দায় আসবেন ‘মুকুট’-খ্যাত শ্রাবণী। ‘ফুলকি’ ধারাবাহিকের দিব্যাণী মণ্ডল হচ্ছেন দেবী লক্ষ্মী।

You might also like!