Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 years ago

Dev-Baghajatin: ক্ষত বিক্ষত মুখ, রুক্ষ চুল, দেবের নয়া লুক দেখে চিনবে, কার সাধ্য!

Dev-Baghajatin
Dev-Baghajatin

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মাথা ভর্তি চুল। মুখে উস্কো খুস্কো দাড়ি। সারা মুখে দাগ ছোপ। কাঁধের নীচ থেকে কম্বলে ঢাকা শরীর। ঝলসে যাওয়া মুখের ছবি দেখে প্রায় চেনাই যায় না অভিনেতা দেবকে। ব্যাপার কী? এ আসলে তাঁর আগামী ছবি 'বাঘাযতীন'-এর নয়া লুক।

সেই ছবি রীতিমতো ভাইরাল এখন সোশ্যাল মিডিয়ায়। 'বাঘাযতীন' ছবিতে দেবের আরও কিছু লুক আগেই সামনে এসেছে। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ছবির টিজারও।

১৯ অক্টোবর পুজোর মুখে একগুচ্ছ বাংলা ছবির সঙ্গেই মুক্তি পেতে চলেছে দেবের ছবিটি, প্রযোজনায় দেবের নিজের সংস্থা।

বাঘাযতীনের মতো আইকনিক চরিত্র, যাকে ঘিরে কত গল্প, কত মিথ, কত ইতিহাস জড়িয়ে, তা পর্দায় কতোটা সুক্ষ ভাবে ফুটিয়ে তুলতে পারেন দেব, তা দেখার অপেক্ষায় উন্মুখ দর্শক।

You might also like!