Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Elvish Yadav: রেভ পার্টিতে কোথা থেকে এল সাপের বিষ? জেরায় জানালেন এলভিশ

Elvish Yadav (File Picture)
Elvish Yadav (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কয়েক সপ্তাহ আগে সাপের বিষ পাচার করার অভিযোগ ওঠে ‘বিগ বস্’ বিজয়ী এলভিশ যাদবের বিরুদ্ধে। অভিযোগ ওঠে, অবৈধ ভাবে আয়োজিত রেভ পার্টিতে সাপের বিষ সরবরাহ করেছেন তিনি। এলভিশ-সহ মোট সাত জনের বিরুদ্ধে মামলা দায়ের করে নয়ডা পুলিশ। অন্য অভিযুক্তদের গ্রেফতার করার পরে সম্প্রতি এলভিশকেও প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে নয়ডা পুলিশ। পুলিশের টানা জিজ্ঞাসাবাদে নাকি অসুস্থ হয়ে পড়েছেন তিনি, সমাজমাধ্যমের পাতায় জানিয়েছিলেন এলভিশ। এ বার খবর, পুলিশের জিজ্ঞাসাবাদে নাকি অবশেষে বিষ পাচারকাণ্ড নিয়ে মুখ খুলেছেন ইউটিউব তারকা।

মঙ্গলবার এলভিশকে একটানা জিজ্ঞাসাবাদ করে নয়ডা পুলিশ। রেভ পার্টি ও সাপের বিষ সংক্রান্ত প্রশ্নে নাকি ‘বিগ বস্’ তারকা জানিয়েছেন, একটি মিউজ়িক ভিডিয়ো শুট করার জন্য সাপ আনানো হয়েছিল। তবে তিনি নাকি তার সঙ্গে যুক্ত নন। এলভিশের দাবি, মিউজিক ভিডিয়োর শুটিংয়ের জন্য সঙ্গীতশিল্পী ফজিল পুরিয়া নাকি গো‌টা বিষয়টি আয়োজন করেছিলেন। রেভ পার্টি বা সাপের বিষ পাচার— কোনও কিছুর সঙ্গেই তিনি নাকি যুক্ত নন, দাবি করেছেন এলভিশ।

সম্প্রতি এলভিশের বিরুদ্ধে ফয়জান অভিযোগ তোলেন, সাপের বিষ ছাড়াও অন্য নানা ধরনের মাদক পাচারের সঙ্গেও নাকি যুক্ত ‘বিগ বস্’ বিজয়ী। এলভিশের বিরুদ্ধে মুম্বই পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেন অভিনেতা। সেই অভিযোগে তিনি দাবি করেন, অবৈধ রেভ পার্টিতে সাপের বিষ ছাড়াও নাকি অন্য ধরনের মাদকও পাচার করতেন এলভিশ। এলভিশের এই সব পাচারের প্রমাণ নাকি রয়েছে ‘বিগ বস্’-এরই অন্য এক প্রতিযোগী মনীষা রানির ফোনে। ফয়জানের দাবি, এলভিশ ও মনীষা একসঙ্গেই নাকি এই কারবারের সঙ্গে যুক্ত ছিলেন।

You might also like!