Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

Entertainment

1 year ago

Raj-Shubhsree: ছুটি কাটাতে রাজ-শুভশ্রী এখন কোন গন্তব্যে? ঘুরতে বেরোলেন তারকা দম্পতি

Where are Raj-Shubhsree going for their vacation
Where are Raj-Shubhsree going for their vacation

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : টলিউডের জনপ্রিয় দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় আবারও আলোচনায়—তবে এবার সিনেমা নয়, বরং তাঁদের ছুটি কাটানো ভ্রমণ নিয়ে। একগুচ্ছ রোমান্টিক ও খোশমেজাজি ছবি পোস্ট করে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে উঠেছেন তাঁরা। শুটিংয়ের চাপ, কাজের ব্যস্ততা সবকিছু সামলে একটু সময় পেলেই এই তারকা দম্পতি চলে যান নতুন নতুন জায়গায় বেড়াতে। সেখানকার হিডেন জেম এক্সপ্লোর করতেও ভোলেন না তাঁরা। কখনও দু’জনে কখনও আবার চারজনে একসঙ্গে সময় পেলেই তাঁদের ভ্যাকেশন মুড অন। এককথায় বলা যায় তাঁদের পায়ের তলায় সরষে।

সম্প্রতি মুক্তি পেয়েছে শুভশ্রীর নতুন ছবি ‘গৃহপ্রবেশ’। আগামী আগস্টে মুক্তি পাবে তাঁর আরও এক বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। কাজের যে প্রবল চাপ রয়েছে তা বলাই বাহুল্য। তবে এত কাজের মধ্যেও নিজেকে ভালো রাখার একমাত্র উপায় বেড়াতে যাওয়া। সেই বিশ্বাসে ভর করেই হয়তো ফের ছুটির মেজাজে তারকা দম্পতি। কিন্তু কোথায় ছুটি কাটাচ্ছেন তাঁরা এই মুহূর্তে? এবারে তাঁদের বেড়াতে যাওয়ার ডেস্টিনেশন ঠিক কোথায় তা জানাননি দু’জনের কেউই। তবে নিজের ইনস্টাগ্রামে শুভশ্রী একটি ভিডিও পোস্ট করেছেন।

সেই ভিডিওতে শুভশ্রীকে দেখা যাচ্ছে মিনিমাল মেকআপ, নীল জাম্পসুট, চোখে সানগ্লাস পরে সমুদ্রের পাড় দিয়ে হেঁটে যেতে। হাতে রয়েছে একটি টোট ব্যাগ। আর সেই ব্যাগটিই মূলত ক্যামেরার সামনে দেখিয়ে সমুদ্রের পাড় দিয়ে হেঁটে যাচ্ছেন রাজঘরনি। সেই ব্যাগে লেখা রয়েছে সাংগ্রি-লা অ্যালি তুসেরক মরিশাস। এবার বেড়াতে যাওয়ার ডেস্টিনেশনের ইঙ্গিত এভাবেই দিয়েছেন শুভশ্রী। তাঁর হাতের সেই ব্যাগে লেখা নাম দেখে অনেকেই আন্দাজ করছেন হয়তো মরিশাস বেড়াতে গিয়েছেন যুগল। কারণ ব্যাগে লেখা এই নাম মরিশাসের একটি জনপ্রিয় রিসর্টের। যেখানে এক রাত থাকার খরচ প্রায় এক লক্ষেরও বেশি। ব্যস অভিনেত্রী এর থেকে বেশি ইঙ্গিতই দেননি। সবটাই রেখেছেন সিক্রেট। শুভশ্রীর বাকি ট্রিপ কেমন কাটছে সেই ছবি দেখার জন্যই এখন মুখিয়ে রয়েছেন নেটিজেনরা।

রাজ ও শুভশ্রীর এই ছুটি শুধু তাঁদের সম্পর্ককে আরও মজবুত করছে না, বরং অনুরাগীদের কাছেও অনুপ্রেরণা হয়ে উঠেছে—ব্যস্ততার মাঝেও ব্যক্তিগত সম্পর্ককে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তার দৃষ্টান্ত।


You might also like!