Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

Entertainment

1 year ago

Paresh Rawal response:‘আপনারাও কি চান?’— প্রস্রাব পান করা নিয়ে কটাক্ষে জবাব দিলেন পরেশ

Paresh Rawal urine controversy
Paresh Rawal urine controversy

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : নিজের প্রস্রাব পান করেন এবং তাতেই শরীর সুস্থ থাকে—এই মন্তব্য করে চরম কটাক্ষের মুখে পড়েছেন পরেশ রাওয়াল। এর মধ্যেই ‘হেরা ফেরি’ ঘিরে বিতর্কে জড়িয়ে রয়েছেন তিনি। অক্ষয় কুমারের সঙ্গে নানান  সমস্যা ফলে  ওই ছবি থেকে বেরিয়ে আসার জন্য  তাঁকে নিয়ে নানা রকমের আলোচনা হয়ে চলেছে। এই বিতর্কের মাঝে পরেশের স্বীকারোক্তি , ‘নিজের প্রস্রাব নিজেই খাই’। এই মন্তব্য ঘিরে দীর্ঘ দিন সমালোচনার মুখে পড়ার পর অবশেষে ফের মুখ খুললেন বর্ষীয়ান অভিনেতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি পাল্টা খোঁচা দিয়েছেন। পরেশ বলেছেন, “আমি তো ওদের (যাঁরা সমালোচনা করছেন) প্রস্রাব পান করতে বলিনি। না কি, আমি ওদের প্রস্রাব পান করার প্রস্তাব দিইনি বলেই ওদের সমস্যা হচ্ছে? ওরা কি ভাবছে, ‘আরে ইনি তো সব একাই পান করে ফেললেন। আমাদের একটুও দিলেন না!’”

পরেশ দাবি করেছেন, ওই ঘটনা প্রায় ৪০ বছর আগের। সে কথাই জানিয়েছিলেন তিনি। অভিনেতা বলেন, “তাতে কী এমন হয়েছে? তিলকে তাল করতে ওদের ভাল লাগে। ওরা এই নিয়ে আনন্দ করুক।” প্রস্রাব পান করে কি কেউ কোনও উপকার পান? এই প্রসঙ্গে বর্ষীয়ান অভিনেতা বলেন, “অনেকেই প্রস্রাব পান করে নানা উপকারিতা পেয়েছে। কিন্তু আমি এর গভীরে যেতে চাই না।”


এর আগে পরেশ দাবি করেছিলেন, ‘ঘাতক’ ছবির শুটিং চলাকালীন হাঁটুতে চোট পান। আঘাত এতটা গুরুতর ছিল যে, তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে হয়। পরেশ ভেবেছিলেন, তাঁর কেরিয়ার শেষ। কিন্তু তখনই যেন এই অভিনব বুদ্ধি নিয়ে হাজির হন বীরু দেবগন। তিনি পরেশকে পরামর্শ দেন দ্রুত সুস্থ হয়ে উঠতে গেলে পান করতে হবে নিজের মূত্র। টানা ১৫ দিন নিজের মূত্র পান করে নাকি সুস্থ হয়ে উঠেছিলেন পরেশ রাওয়াল। সত্তরের দশকের শেষ ভাগে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইও নাকি প্রায় একই দাবি করেছিলেন।

You might also like!