
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত ২৯ জুন প্রকাশ্যে আসে নবনীতা ও জীতুর বিচ্ছেদের কথা। এই কথা সামনে আনেন নবনীতাই। তারপর থেকেই শোরগোল পড়ে যায় তাঁদের দুজনের সম্পর্ককে ঘিরে। জিতু এ বিষয়ে সরাসরি মুখ না খুললেও ফেসবুকে লেখেন, তোমায় শুরুতেও আগলেছি, আজও আগলাবো.. আগামীতে তাই করবো..বাচ্চা বউ। মিডিয়া বন্ধুদের কাছে ক্ষমাপ্রার্থী একটু বোঝো তোমরা।”
তবে এবার আরও একটি নতুন ভিডিও পোস্ট ঘিরে উঠে এল বিতর্ক। বিছানায় শুয়ে থাকা অবস্থাতেই ভিডিওটি শুট করেছেন জিতু। অভিনেতার ঊর্ধ্বাঙ্গ শুধুমাত্র সাদা চাদর দিয়েই ঢাকা। ভিডিওয় ঘুমন্ত জিতুকে প্রশ্ন করা হয়, “বউকে ইংরাজিতে কী বলা হয়?”। আধো ঘুমে অভিনেতা উত্তর দেন, ‘টেনশন’। তারপরই সম্বিত ফেরে। তখন কথা ঘুরিয়ে আবার বলেন, “টেনশন… কেন নিচ্ছ এত আমি বলছি তো! ওয়াইফকে ইংরাজিতে বলে বউ।”
