Entertainment

2 years ago

Veteran actress Seema Deo passes away :প্রবীণ অভিনেত্রী সীমা দেও প্রয়াত, ভারতীয় চলচ্চিত্র জগতে শোকের আবহ

Veteran actor Seema Deo dies
Veteran actor Seema Deo dies

 

মুম্বই, ২৪ আগস্ট : মারাঠি বিনোদন জগতের খ্যাতনামা নাম সীমা দেও বৃহস্পতিবার পরলোক গমন করলেন। বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৮১ বছর। তাঁর মৃত্যুতে বিনোদন জগত শোকের ছায়া নেমে এসেছে। সীমা দেও গত কয়েক বছর ধরে আলঝাইমার রোগের সঙ্গে লড়াই করছিলেন।

প্রসঙ্গত, ২০২২ সালের ২ ফেব্রুয়ারি মারা যান সীমার স্বামী, অভিনেতা রমেশ দেও। ৯৩ বছর বয়সে হৃদযন্ত্র বিকল হয়ে মারা যান রমেশ। ১৯৬২ সালে ‘ভারদক্ষিণা’র সেটে আলাপ হয়েছিল দু'জনের। অভিনেত্রী সীমা দেও মারাঠির পাশাপাশি বহু হিন্দি ছবিতেও অভিনয় করেছেন। ১৯৭১ সালে মুক্তি পাওয়া 'আনন্দ' ছবিতে দেখা মিসেছিল তাঁর। এই ছবিতে মিসেস সুমন কুলকার্নির ভূমিকায় অভিনয় করেছেন সীমা দেও। রাজেশ খান্নার সঙ্গে অভিনয় করেন 'আনন্দ', 'কোরা কাগজ' ছবিতে। এ ছাড়া তিনি 'কোশিশ', 'সরস্বতীচন্দ্র' সিনেমাতেও কাজ করেছেন। রমেশ দেওর সঙ্গে 'ইয়ান্দা দত্তু হ্যায়', 'মাঝি আই', 'সুবাসিনী', 'সোনিয়াচি পাভলে', 'মোলকারিন'-এর মতো একাধিক ছবিতে জুটি বাঁধেন। 'অপরাধ', 'ইয়া সুখন্নো ইয়া' ছবিতে সীমার কাজ জনপ্রিয়তা পেয়েছিল। ১৯৬৩ সালের সিনেমা 'পাহু রে কি কথা'-র জন্য সীমা মহারাষ্ট্র সরকারের সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন।


You might also like!