Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 years ago

Dev: 'স্বাস্থ্য' উচ্চারণ করতে গিয়ে দু'বার হোঁচট!

Dev
Dev

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফেসবুক লাইভে এসে 'স্বাস্থ্য' উচ্চারণ করতে গিয়ে হোঁচট খেলেন সাংসদ অভিনেতা দেব (Dev)। যদিও সঙ্গে সঙ্গেই নিজেকে সামলে নিয়েছেন তিনি। সঠিক উচ্চারণটাও করেছেন। এমনকি খানিকটা মজার ছলেই সকলকে জানিয়ে দিয়েছেন তাঁর বাংলা নিয়ে হাসাহাসির কিছু নেই।

ঠিক কী হয়েছে?

আসলে গত ৩০ সেপ্টেম্বর 'বাঘা যতীন' (Bhagha Jatin) ছবির 'বাঘা বাঘা হে' গানটি রিলিজের জন্য বাঘা যতীন বয়েজ স্কুলের ছোটদের সঙ্গে কিছুটা সময় কাটাবেন ভেবেছিলেন দেব। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে সেই পরিকল্পনা সফল হয়নি।

সেই কারনেই একটি ফেসবুক লাইভ করেন তিনি। সেই লাইভে বলেন, 'ইভেন্ট আসবে যাবে। সিনেমা রিলিজ হতে থাকবে কিন্তু বাচ্চাদের স – সাস্ত্য… এই না! আমার বাংলা নিয়ে কোনও প্রশ্ন করবেন না কিন্তু।'

সাংসদ অভিনেতা দেবের উচ্চারণ নিয়ে ইন্ডাস্ট্রি এমনকি বাইরেও কম চর্চা হয়নি। কিন্তু সেসবে কান না দিয়ে নিজেকে ভেঙে গড়ে দর্শকদের একের পর এক চমক দিয়েছেন দেব। কিন্তু দেবের বাংলা নিয়ে এখনও যে বিস্তর কাটাছেঁড়া হয় তা বোধহয় দেবেরও অজানা নয়। আর সেই কারণেই ফেসবুক লাইভে উচ্চারণ নিয়ে সামান্য হোঁচট খেলেও নিজেকে সামলে নিলেন অভিনেতা।


You might also like!