Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Shruti Haasan: আট বছর ধরে মদ থেকে দুরে এই অভিনেত্রী! উঠে এল অজানা তথ্য

Shruti Haasan (File Picture)
Shruti Haasan (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি আসতে চলেছে প্যান ইন্ডিয়া অ্যাকশন ছবি। যে কারণে বর্তমান খবরের শিরোনামে রয়েছেন শ্রুতি হাসান। এই ছবির পরিচালনায় রয়েছেন শেনীল দেব। গত শনিবারই ছবির নির্মাতারা ছবিটি থেকে শ্রুতির ফার্স্ট লুক প্রকাশ করেছেন। ওই একই সময় একটি সাক্ষাৎকারের মাধ্যমে উঠে এল শ্রুতি সম্পর্কে চমকে যাওয়া তথ্য়। 

অভিনেত্রী জানিয়েছেন, এখন তিনি মদ্যপান করেন না। প্রায় আট বছর হল মদ্যপান ত্যাগ করেছেন। এ নিয়ে তাঁর কোনও অনুশোচনাও নেই। অভিনেত্রীর কথায়, ‘আমি আট বছর ধরে অ্যালকোহল পান করছি না, ত্যাগ করেছি সেবন করা। কিন্তু যখন আপনি মদ্যপান করেন না, তখন পার্টিতে লোকেদের সহ্য করা কঠিন হয়ে যায়। আমার কোন আফসোস নেই, হ্যাংওভারও হচ্ছে না। আমি শান্ত থাকার পথ নিজে বেছে নিয়েছি। এটি একটি পর্যায় হতে পারে, অথবা আপনি আপনার বাকি জীবনের জন্য এই পথ বেছে নেওয়াটা পছন্দ করতে পারেন’। 

শ্রুতি আরও জানান, ‘আমি কখনও মাদক সেবন করিনি, কিন্তু মদ খাওয়ার অভ্যাস গড়ে উড়েছিল। আমি সবসময় আমার বন্ধুদের সঙ্গে পার্টি করতে এবং সুরাপান করতে চেয়েছিলাম। একটা সময় পর বুঝতে পারি আমি অতিরিক্ত মদ্যপান শুরু করেছি। আমি নিজেকে এমন লোকদের থেকে দূরে সরিয়ে রেখেছিলাম যারা ক্রমাগত পার্টি করতে আমাকে উৎসাহ দিয়েছিল এবং মদ্যপান বদ অভ্যাসে পরিণত হয়েছিল’।

You might also like!